Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ডিসেম্বরের প্রথম দিনেই বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, ১২ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা

১ ডিসেম্বর সন্ধে থেকে ২ ডিসেম্বর সকাল পর্যন্ত বিদ্যাসাগর সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিসেম্বরের প্রথম দিনেই বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, ১২ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা

বিদ্যাসাগর সেতু

শেষ আপডেট: 30 November 2024 22:32

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। জানা গেছে, ১ ডিসেম্বর সন্ধে থেকে ২ ডিসেম্বর সকাল পর্যন্ত বিদ্যাসাগর সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ ঘণ্টা ওই সেতুর উপর দিয়ে কোনও যান চলাচল করতে পারবে না। 

কেন এমন সিদ্ধান্ত?

রবিবার উরস উৎসবের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সেতু বন্ধের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তা থেকেই জানা গেছে, ২ তারিখ সকাল পর্যন্ত কোনও গাড়ি চলাচল করবে না।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধে ৭টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বিকল্প রুটে যান চলাচল করবে। খিদিরপুর রোড–সহ একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সেন্ট জর্জ গেট রোড ধরে দক্ষিণের দিকে যে রাস্তা গিয়েছে তাও বন্ধ থাকবে। একইসঙ্গে খিদিরপুর রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যে রাস্তা গিয়েছে সেটাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, বিদ্যাসাগর সেতু বন্ধের সঙ্গে সঙ্গে খিদিরপুর রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে গাড়ি যেতে দেওয়া হবে না।  

এতক্ষণ বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় একদিকে যেমন যানজটের আশঙ্কা করা হচ্ছে, তেমনই রবিবার রাস্তায় বেরিয়ে ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা। তবে বিদ্যাসাগর সেতু বন্ধ থাকলে অসুবিধা যে হবেই এ কথা নতুন করে বলার কিছু নেই।

তবে রবিবার যেহেতু ছুটির দিন সেহেতু খুব বেশি অসুবিধা হবে না বলে মনে করা হচ্ছে। কিন্তু পণ্যবাহী ট্রাক ও লরি যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হতে পারে।


```