Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শুধু হাওড়া নয়, এবার শিয়ালদহ থেকেও মিলবে বন্দে ভারত! নতুন বছরে সুখবর শোনাল রেল

খনও পর্যন্ত যতগুলি বন্দে ভারত এক্সপ্রেস বাংলায় চলে সবগুলিই হাওড়া থেকে ধরতে হয় যাত্রীদের।

শুধু হাওড়া নয়, এবার শিয়ালদহ থেকেও মিলবে বন্দে ভারত! নতুন বছরে সুখবর শোনাল রেল

ফাইল ছবি

শেষ আপডেট: 15 January 2025 09:50

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই সুখবর। এখন থেকে আর শুধু হাওড়া থেকেই নয়, শিয়ালদহ থেকে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। জানা গেছে, কলকাতা টার্মিনাল লাগোয়া কাশীপুরে তৈরি হচ্ছে রেল ইয়ার্ড। আগামী তিন মাসের মধ্যে কাজ চালানোর উপযোগী পরিকাঠামো তৈরি হয়ে গেলেই শিয়ালদহ থেকেও ছাড়তে পারে বন্দে ভারত এক্সপ্রেস, এমনটাই জানিয়েছেন রেলকর্তারা।

এখনও পর্যন্ত যতগুলি বন্দে ভারত এক্সপ্রেস বাংলায় চলে সবগুলিই হাওড়া থেকে ধরতে হয় যাত্রীদের। শিয়ালদা থেকে কোনও বন্দে ভারত এক্সপ্রেস নেই। তা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ কিছুটা ছিলই। কিন্তু সেই ক্ষতে প্রলেপ দিতে চলেছে ভারতীয় রেল। আগেই কাশীপুরের জায়গা পরিদর্শন করেছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার–সহ উচ্চপদস্থ অফিসাররা। তারপরই মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সুখবর জানান রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর। নতুন রেল ইয়ার্ড তৈরির পাশাপাশি শিয়ালদহ থেকে বন্দে ভারত চলাচলের কথাও ঘোষণা করা হয়। 

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আরও জানিয়েছেন, প্রায় ২৫০ কোটি টাকা খরচ করে যাবতীয় আধুনিক সুবিধা-সহ ওই ডিপো বা ট্রেন রক্ষণাবেক্ষণের পরিকাঠামোর দিকে বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি কলকাতা ও শিয়ালদহ স্টেশনের ট্রেন রক্ষণাবেক্ষণ পরিকাঠামোও উন্নত করা হচ্ছে। 

রেল সূত্রে খবর, এখানেই শেষ নয়। পুরনো সেতুর সংস্কার করে ট্রেনের গতি বাড়ানোর উপরেও জোর দেওয়া হচ্ছে। এছাড়া আগামীদিনে যাতে কোনওরকম সমস্যা না হয়, সে কারণে ভবিষ্যতের কথা মাথায় রেখে ব্যান্ডেল স্টেশনকে কলকাতার বিকল্প টার্মিনাল হিসাবে গড়ে তুলতে চায় রেল। সে জন্য প্রায় ৩০০ কোটি টাকার পরিকল্পনা তৈরি করা হয়েছে বলেও রেল সূত্রে খবর।

শিয়ালদহ থেকে পরিষেবা পেতে ঠিক কত দেরি হবে? সেই প্রশ্নের উত্তরে রেল জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়িত করতে কমপক্ষে ৩ মাস সময় লাগবে। শিয়ালদহ থেকে বন্দে ভারত এক্সপ্রেস হয়ে গেলে যাত্রীদের অনেক সুবিধা হবে। সে কথা মাথায় রেখেই এমন উদ্যোগ। এছাড়াও শিয়ালদহ থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে রেলের আয়ও বাড়বে। তার সঙ্গে সুবিধা হবে যাত্রীদের। 

বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয়েছিল হাওড়া–নিউ জলপাইগুড়ি রুটে। কিন্তু ধীরে ধীরে হাওড়া–নিউ জলপাইগুড়ি, হাওড়া–পুরী, নিউ জলপাইগুড়ি–গুয়াহাটি, হাওড়া–পাটনা, হাওড়া–রাঁচি, নিউ জলপাইগুড়ি–পাটনা রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে।


```