Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাতে টাকা না থাকলেও কাটা যাবে টোকেন! মেট্রোর সব কাউন্টারেই থাকছে 'স্মার্ট' ব্যবস্থা

টিকিট কাটার মুহূর্তে টাকার সমস্যা হলে হয়রান হতে হবে না নিত্যযাত্রীদের। 

হাতে টাকা না থাকলেও কাটা যাবে টোকেন! মেট্রোর সব কাউন্টারেই থাকছে 'স্মার্ট' ব্যবস্থা

কলকাতা মেট্রোর সব কাউন্টারে বিশেষ সুবিধা

শেষ আপডেট: 10 July 2024 23:08

দ্য ওয়াল ব্যুরো: আরও 'স্মার্ট' হল কলকাতা মেট্রো। এবার থেকে নগদ টাকা, খুচরো পয়সা না থাকলেও সব স্টেশন থেকে টিকিট কাটা যাবে। কলকাতা মেট্রোর প্রত্যেকটি টিকিট কাউন্টারে বিশেষ ব্যবস্থা করেছে মেট্রো কর্তৃপক্ষ। তাতে টিকিট কাটার মুহূর্তে টাকার সমস্যা হলে হয়রান হতে হবে না নিত্যযাত্রীদের। 

কলকাতা মেট্রোর সব টিকিট কাউন্টারে থাকছে অনলাইন না ইউপিআই পেমেন্টের ব্যবস্থা। বাজারে, দোকানে, রেস্তোরাঁয় যেভাবে অনলাইন কোড স্ক্যান করে পেমেন্ট করা যায়, মেট্রোতেও ওই একই ভাবে পেমেন্ট করে টোকেন কাটা যাবে বা স্মার্ট কার্ড কেনা, অথবা রিচার্জ করা যাবে। 

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, এবার থেকে সমস্ত টিকিট কাউন্টারে থাকবে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা। কেউ যদি অনলাইন পেমেন্ট করতে চান তাহলে কাউন্টার ক্লার্ককে আগাম বলে দিতে হবে। তাহলে তিনি একটি কোড দেবেন। সেই কোড স্ক্যান করেই টোকেন, স্মার্ট কার্ড কিনে ফেলা বা রিচার্জ করা যাবে। আশা করা হচ্ছে, এভাবে নিত্যযাত্রীদের সময়ও বাঁচবে এবং আরও বেশি দ্রুত পরিষেবা মিলবে তাঁদের।

সম্প্রতি নতুন দুটি রেক এসেছে কলকাতা মেট্রোয়। 'ডালিয়ান রেক' নামে পরিচিত ওই রেকে উঠলে একাধিক সুবিধা পাবেন সকলে। বেশি বসার জায়গা থেকে শুরু করে বাকি রেকের থেকে বেশি চওড়া দরজাও আছে এই রেকে। এই রেকের দরজা ১০০ মিলিমিটার চওড়া। যা সাধারণ এসি রেকের তুলনায় অনেকটাই বেশি। আগের থেকে উজ্জ্বল ডিসপ্লে বোর্ড থেকে শুরু করে হুইল চেয়ার পার্কিং সবই থাকছে এই রেকগুলিতে।

ইতিমধ্যে আবার সিগন্যালিং সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, নয়া এই সিগন্যালিং ব্যবস্থা চালু করতে ব্যয় হবে প্রায় ৮০০ কোটি টাকা। জোকা থেকে এসপ্ল্যানেড এবং কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রোর করিডোরে এই উন্নত সিগন্যালিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে আপাতত। 


```