Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কলকাতার রাস্তায় বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

বৃহস্পতিবার সকালে আরজি কর হাসপাতাল চত্বরে পড়ে থাকা একটি বড় ব্যাগকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়।

কলকাতার রাস্তায় বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

এসএন ব্যানার্জি রোডে ব্যাগ খতিয়ে দেখছে বম্ব স্কোয়াড

শেষ আপডেট: 14 September 2024 16:12

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতার রাস্তায় বোমাতঙ্ক। এসএন ব্যানার্জি রোডের পাশে পড়ে থাকা ব্যাগ নিয়ে সন্দেহ জাগে। তারপরই সেখানে পৌঁছয় বোম্ব স্কোয়াড।

শনিবার সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডের ধারে অনেকক্ষণ পড়ে থাকে একটি ব্যাগ। আর তাই দেখেই সন্দেহ হয় অনেকের। পরে কলকাতা পুলিশ এসে জায়গা ঘিরে ফেলে। ইতিমধ্যেই ব্যাগে কী আছে তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব স্কোয়াড। 

বৃহস্পতিবার সকালে আরজি কর হাসপাতাল চত্বরে পড়ে থাকা একটি বড় ব্যাগকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয়েছিল বম্ব স্কোয়াডকে। হাসপাতাল চত্বরে অন্য দিনের মতোই অবস্থানমঞ্চে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা।

হঠাৎই সেখানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। কিন্তু ওই ব্যাগটি কার, বার বার জিজ্ঞাসা করার পরেও তার সদুত্তর মেলেনি। তার পরেই ব্যাগটিতে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এবার সেই আতঙ্কই শহরের রাস্তায়। যদিও এখনও অবধি কোনও খবর নেই ওই ব্যাগে কী রয়েছে। কে সেখানে এই ব্যাগ রেখে গিয়েছেন তাও জানা যায়নি।   


```