Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'যোগ্য-অযোগ্য তালিকা করো, নইলে শিক্ষা দফতরে তালা মারো', অবস্থানে বসলেন চাকরিহারারা

পূর্ব পরিকল্পনা মতো সোমবার এসএসসি ভবন অভিযান করছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষাকর্মীরা। এদিন বেলা ১২টা নাগাদ সল্টলেক করুণাময়ীতে চাকরিহারাদের (Job Deprived) জমায়েত শুরু হয়।

'যোগ্য-অযোগ্য তালিকা করো, নইলে শিক্ষা দফতরে তালা মারো', অবস্থানে বসলেন চাকরিহারারা

পথে নামলেন চাকরিহারা শিক্ষকরা

শেষ আপডেট: 21 April 2025 14:06

দ্য ওয়াল ব্যুরো: গত ১১ এপ্রিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনকারী চাকরিহারারা। সেখানে শিক্ষামন্ত্রী তাঁদের ভরসা দিয়ে জানিয়েছিলেন, এক থেকে দেড় সপ্তাহের মধ্যে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। সেই হিসেবে আজই ওই দিন। এসএসসি (SSC) সূত্রে খবর, আজই সন্ধে নাগাদ পৃথক তালিকা প্রকাশ করা হবে। চাকরিহারারা আপাতত তারই অপেক্ষায় রয়েছেন।

পূর্ব পরিকল্পনা মতো সোমবার এসএসসি ভবন অভিযান করছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষাকর্মীরা। এদিন বেলা ১২টা নাগাদ সল্টলেক করুণাময়ীতে চাকরিহারাদের (Job Deprived) জমায়েত শুরু হয়। সেখান থেকেই তাঁরা জানান, যতক্ষণ না তালিকা প্রকাশ্যে আনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এসএসসি ভবনের সামনেই তাঁরা অবস্থানে বসে থাকবেন। হাতে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে 'বঞ্চিত'দের বার্তা 'যোগ্য-অযোগ্য তালিকা করো, নইলে শিক্ষা দফতরে তালা মারো'।

মিছিল যদিও এখনও এসএসসি ভবন পর্যন্ত পৌঁছয়নি। অন্যদিকে চাকরিহারাদের একাংশ ইতিমধ্যেই এসএসসি ভবনের সামনে অবস্থানে বসে পড়েছেন। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে রয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীরাও।

দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যার জন্য ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি গেছে। এঁদের মধ্যে 'চিহ্নিত অযোগ্য' রয়েছেন প্রায় হাজার আটেক শিক্ষক। চাকরি বাতিলের পাশাপাশি তাঁদের বেতনও ফেরত দিতে বলা হয়েছে।

যদিও সেই প্রক্রিয়া সরকারের তরফে এখনও শুরু করা হয়নি। যে কারণে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও হয়েছে। এখন দেখার আজ কমিশনের তরফে যোগ্য অযোগ্য পৃথক তালিকা প্রকাশ হলে সেই প্রক্রিয়া রাজ্যের তরফে শুরু হয় কিনা।  


```