Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জানলার গ্রিল কেটে ঢুকে কোটি টাকার গয়না-নগদ লুট, উল্টোডাঙা থানার অদূরে দুঃসাহসিক ডাকাতি

থানার পাশেই কোটি টাকার লুট! জানলার গ্রিল কেটে চুপিসারে ঢুকে চলল দুঃসাহসিক ডাকাতি। ঘুমন্ত বৃদ্ধ দম্পতির ঘর থেকে উধাও নগদ ও গয়না মিলিয়ে প্রায় ১.২৫ কোটি টাকার সম্পত্তি।

জানলার গ্রিল কেটে ঢুকে কোটি টাকার গয়না-নগদ লুট, উল্টোডাঙা থানার অদূরে দুঃসাহসিক ডাকাতি

উল্টোডাঙায় দুঃসাহসিক ডাকাতি।

শেষ আপডেট: 10 June 2025 11:10

দ্য ওয়াল ব্যুরো: থানার পাশেই কোটি টাকার লুট! জানলার গ্রিল কেটে চুপিসারে ঢুকে চলল দুঃসাহসিক ডাকাতি (Robbery)। ঘুমন্ত বৃদ্ধ দম্পতির ঘর থেকে উধাও নগদ ও গয়না মিলিয়ে প্রায় ১.২৫ কোটি টাকার সম্পত্তি।

ঘটনাস্থল, কলকাতার উল্টোডাঙা (Ultadanga)। স্টেশন লাগোয়া মেন রোডের ধারে একটি বাড়ি। আর সেই বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে উল্টোডাঙা থানা। সেই থানার নাকের ডগায় রাতের অন্ধকারে ঘটে গেল বড়সড় ডাকাতি।

জানা গেছে, বাড়িতে তখন ঘুমোচ্ছিলেন এক বৃদ্ধ দম্পতি। হঠাৎ সকালে ঘুম ভাঙতেই তাঁরা দেখতে পান ঘরের একাধিক আলমারি খোলা, সবকিছু তছনছ। ভাঙা জানালার গ্রিল দিয়ে বাড়ির ভিতরে ঢুকেছিল দুষ্কৃতীরা। পরিবারের দাবি, লুট হওয়া জিনিসের মূল্য অন্তত ১ কোটি ২৫ লক্ষ টাকা।

পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল। ঘরে ঢোকার আগে কোনও ঘুমের ওষুধ স্প্রে করা হয়েছিল কি না, সেই সন্দেহও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

বাড়ির মালিকের ছেলে জানান, “বাবা হার্টের রোগী, মা ডায়াবেটিক। দু’জনেরই ঘুম হয় না। অথচ সেদিন গোটা রাত দু’জনেই ঘুমিয়ে ছিল! সকালে উঠে দেখলাম সব খোলা, জানলার গ্রিল ভাঙা। আমাদের ঘর পুরো খালি করে দিয়েছে। নগদ, গয়না—কিছুই ছাড়েনি।”

চুরি যাওয়া জিনিসের মধ্যে ছিল বহু পুরনো সোনার গয়না, দামি হিরের সেট, নগদ টাকা-সহ আরও অনেক কিছু। আতঙ্কে কাঁপছেন পরিবারের সদস্যেরা। তাঁদের কথায়, “এত বড় লুট, এতটা সময় ধরে চুরি—আর পুলিশ টেরই পেল না? যদি ফ্ল্যাটে কেউ না থাকত, তাও একটা কথা ছিল। অথচ আমরা ঘরে ঘুমিয়ে ছিলাম!”

প্রতিবেশীদের অনেকেই বলছেন, থানার এত কাছে এই ধরনের ঘটনা দৃষ্টান্তমূলক। রাতে রাস্তায় কোনও পুলিশি টহল ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নেমেছে লালবাজারের একটি বিশেষ টিমও। ইতিমধ্যেই বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনা ফের একবার শহরের নিরাপত্তা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করাল।


```