Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মদিনের পার্টি থেকে ফেরার সময় উল্টোডাঙা ফ্লাইওভারে দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি ২

সোমবার ভোর ৫টা ৪২ নাগাদ চার যুবক বিনা হেলমেটে দ্রুত গতিতে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। গতি বেশি থাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ব্রিজের দেওয়ালে ধাক্কা মারে।

জন্মদিনের পার্টি থেকে ফেরার সময় উল্টোডাঙা ফ্লাইওভারে দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি ২

দুর্ঘটনাগ্রস্ত বাইকটি

শেষ আপডেট: 5 May 2025 10:47

দ্য ওয়াল ব্যুরো: উল্টোডাঙা ফ্লাইওভারের এয়ারপোর্টমুখী লেনে সাত সকালে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে একটি বুলেট। বাইকে থাকা চারজন ছিটকে গিয়ে পড়ে ব্রিজের ওপর। রক্তাক্ত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

সোমবার ভোর ৫টা ৪২ নাগাদ চার যুবক বিনা হেলমেটে দ্রুত গতিতে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। গতি বেশি থাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ব্রিজের দেওয়ালে ধাক্কা মারে। চারজনই ছিটকে গিয়ে পড়েন রাস্তার ধারে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দুজনের। 

পুলিশ জানিয়েছেন, শোয়েব, সোহেল, রহমান ও ফারুক নামের চার যুবক জন্মদিনের পার্টিতে গেছিলেন রবিবার রাতে। সেখান থেকে ভোরে তাঁরা বাইক নিয়ে বেরিয়ে পড়েন। কলকাতা থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনাটি হয়। 

তাঁদের প্রত্যেকের বাড়ি বেনিয়াপুকুর থানা এলাকায় বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁরা মদ্যপান করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

রাতে বা শহরে বেপরোয়া গতির ফলে এমন দুর্ঘটনা নতুন নয়। মা ফ্লাইওভার বা শহরের অন্যান্য উড়ালপুলে এমন প্রায়শই হয়। সেফ ড্রাইভ-সেভ লাইফ সহ বিভিন্ন ধরনের প্রচার করেও খুব একটা লাভ হয়নি। গতি নিয়ন্ত্রণে স্পিড মিটার বা সিসিটিভিও রয়েছে প্রায় সব জায়গায়। আরও সচেতনতা আরও বাড়াতে হবে বলে মনে করছে শহরবাসী।


```