Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নিয়োগের দাবিতে রাজভবনের সামনে আত্মহত্যার চেষ্টা দুই চাকরিপ্রার্থীর

নিয়োগের দাবিতে এবার রাজভবনের সামনে আত্মহত্যার চেষ্টা দুই এসএলএসটি চাকরিপ্রার্থীর। বিধানসভার কাছে রাজভবনের ৪ নম্বর গেটের সামনে তুলকালাম কাণ্ড।

নিয়োগের দাবিতে রাজভবনের সামনে আত্মহত্যার চেষ্টা দুই চাকরিপ্রার্থীর

রাজভবন

শেষ আপডেট: 9 December 2024 18:17

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগের দাবিতে এবার রাজভবনের সামনে আত্মহত্যার চেষ্টা দুই এসএলএসটি চাকরিপ্রার্থীর। বিধানসভার কাছে রাজভবনের ৪ নম্বর গেটের সামনে তুলকালাম কাণ্ড। চ্যাংদোলা করে দু'জনকেই তুলে নিয়ে গেল পুলিশ। 

স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি ২০১৬ আপার প্রাইমারির (জেনারেল সাবজেক্ট) প্যানেল প্রকাশ হওয়ার আগেও এসএলএসটি ২০১৬ শারীরশিক্ষা কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সল্টলেকে। সেই বার একজন চাকরিপ্রার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

আর এবার ফের নিয়োগের দাবিতে সোমবার বিকেলে রাজভবনের চার নম্বর গেটের একাছে দুই চাকরিপ্রার্থী আত্মহত্যার চেষ্টা করেন। যদিও বড় কোনও কিছু ঘটার আগেই পুলিশ সঙ্গে সঙ্গে ওই দু'জনকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায়।

আপার প্রাইমারি সাধারণ বিষয় ও শারীরশিক্ষা কর্মশিক্ষার আলাদা নিয়োগ প্রক্রিয়া। হাইকোর্টের নির্দেশে শারীরশিক্ষা কর্মশিক্ষা বিষয়ে চাকরিপ্রার্থীদের স্কুল নির্বাচনও হয়ে গিয়েছে। অর্থাৎ কে কোন স্কুলে চাকরি করবেন, তার সুপারিশপত্রও পেয়ে গিয়েছেন। তবে অন্য একটি মামলার জটে তাঁদের নিয়োগপত্র আটকে আছে। বিজ্ঞপ্তি, মেধাতালিকা সবই বেরিয়ে গিয়েছে। শুধু নিয়োগপত্র পাওয়ার অপেক্ষা।


```