Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মা কোথায়?' প্রশ্ন সিজিও কমপ্লেক্সের সামনে থেকে উদ্ধার হওয়া দুই শিশুর, মহিলার খোঁজে পুলিশ

মঙ্গলবার সকাল থেকে এলাকায় বাচ্চা দু'টিকে একা একা ঘুরতে দেখেন স্থানীয়রা। বারবার বাচ্চা দুটো জিজ্ঞেস করছিল, 'মা কোথায়?' সন্দেহ হওয়ায় তাঁরাই খবর দেন পুলিশকে।

'মা কোথায়?' প্রশ্ন সিজিও কমপ্লেক্সের সামনে থেকে উদ্ধার হওয়া দুই শিশুর, মহিলার খোঁজে পুলিশ

শেষ আপডেট: 4 February 2025 12:32

দ্য ওয়াল ব্যুরো: একজনের বয়স ছয়, অন্যজনের আট। সোমবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে ছেলে-মেয়েকে রেখেই বেপাত্তা মা। অভিযোগ, রাতের দিকে ওই মহিলা এক ব্যাক্তিকে বাচ্চা দু'টির নজর রাখতে বলে কোথাও চলে যান। 

মঙ্গলবার সকাল থেকে এলাকায় বাচ্চা দু'টিকে একা একা ঘুরতে দেখেন স্থানীয়রা। বারবার বাচ্চা দুটো জিজ্ঞেস করছিল, 'মা কোথায়?' সন্দেহ হওয়ায় তাঁরাই খবর দেন পুলিশকে। এরপরই ঘটনাস্থল থেকে দু'জনকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। শুরু হয়েছে তাদের মায়ের সন্ধানও।

কেন বাচ্চা দু’টিকে রেখে তিনি চলে গেলেন, তাঁদের পরিবারের আর কেউ আছেন কি না, সবটা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিজিও কমপ্লেক্সের সামনে থেকে ওই দুই শিশুকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ উঠছে রাতে বাচ্চা দু'টির মা তাদের ওখানেই রেখে চলে যান। সকাল হলেও এখনও মহিলার কোনও খোঁজ মেলেনি।

মঙ্গলবার সকালে  বিধাননগর (উত্তর) থানার পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায়ই ওই দুই শিশুকে তাদের মায়ের সঙ্গে ওই এলাকায় ঘুরতে দেখা যেত। সোমবার দুপুর থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে ছিল তারা। তখনও অবধি সঙ্গেই ছিলেন তাদের মা। 


```