Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা! ব্যাহত পরিষেবা

টনার জেরে সেন্ট্রাল থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল পরিষেবা বন্ধ রয়েছে। 

ফের মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা! ব্যাহত পরিষেবা

ফাইল ছবি।

শেষ আপডেট: 8 November 2024 13:21

দ্য ওয়াল ব্যুরো: ফের মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে শোভাবাজার মেট্রো স্টেশনে। ঘটনার জেরে ব্যাহত আংশিক পরিষেবা। 

সূত্রের খবর, এদিন দুপুরে শোভাবাজার মেট্রো স্টেশনের ডাউন লাইনের ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী। তারই জেরে সেন্ট্রাল থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল পরিষেবা বন্ধ রয়েছে। 

মেট্রো সূত্রের খবর, দুর্ঘটনার জেরে সঙ্গে সঙ্গে শোভাবাজার মেট্রোর বৈদ্যুতিন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তারই জেরে সেন্ট্রাল থেকে দমদম আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তবে কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।

ইতিমধ্যে আত্মহত্যার চেষ্টা করা তরুণীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক। 

এদিকে ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়তে হয় মেট্রোর যাত্রীদের। তাঁদের কথায়, ইদানিং মেট্রোয় আত্মহত্যার প্রবণতা খুব বেড়ে গেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষর উচিত যথাযথ পদক্ষেপ না করা। তা না হলে এভাবে মানুষকে হয়রানির মুখে পড়তে হবে।


```