Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল নেতার বোনের হার ছিনতাই! সিগন্যালে গাড়ি দাঁড়াতেই বিপত্তি

আরজি কর কাণ্ডের পর দু'বার গুলি চলার ঘটনা ঘটেছে।

তৃণমূল নেতার বোনের হার ছিনতাই! সিগন্যালে গাড়ি দাঁড়াতেই বিপত্তি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 September 2024 21:43

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা শহরের সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন উঠে গেল। আরজি কর কাণ্ডের পর দু'বার গুলি চলার ঘটনা ঘটেছে। এবার হার ছিনতাই ঘটনায় শোরগোল। বিপদের সম্মুখিন হয়েছেন খোদ তৃণমূল নেতার বোন! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

অশোকনগরের তৃণমূল কাউন্সিলরের বোনের সোনার হার ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। দমদম বিমানবন্দরের কাছে এই ঘটনা ঘটেছে। বিমানবন্দর থানার পুলিশ সূত্রে খবর, সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময়ে জানলা থেকে হাত বাড়িয়ে মহিলার গয়না টেনে নেওয়া হয়। দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। 

ক'দিন আগে নিউটাউন এলাকায় গুলি চলেছিল। ইকো পার্ক এলাকায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বাইক আরোহী দুই দুষ্কৃতী। ইটের ব্যবসায়ী নাসিমুদ্দিন শনিবার রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনই তাঁর উপর দুষ্কৃতী হামলা হয়। ওই ঘটনায় নিহতের ব্যবসায়িক সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।  এই ঘটনার পর বাবুঘাট এলাকায় গুলি চলে। বাজেকদমতলা ঘাটের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। ঘটনায় এক লরিচালক আহত হন। 

গুলিবিদ্ধ লরিচালকের নাম কান্তি সিং এবং তিনি হাওড়ার বাসিন্দা। কান্তি বালিবোঝাই লরি চালাতেন। পুলিশের অনুমান, বালি সংক্রান্ত দর কষাকষিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। তার জেরেই হয়তো এই ঘটনা। প্রতিহিংসার বশে তাঁকে খুনের চেষ্টা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় দু'জন গ্রেফতার হয়েছে। এইসব ঘটনা স্বাভাবিকভাবে কলকাতার নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে রাতের শহর নারী, পুরুষ কারও জন্যই আদতে কতটা নিরাপদ তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। 


```