Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বিজেপির হিন্দুত্বের পোস্টারের পাল্টা স্লোগান তৃণমূলের আইটি সেলের, হোর্ডিং পড়ল শহর জুড়ে

২৬-এর বিধানসভা নির্বাচনের আগে হিন্দু-মুসলিম তরজা তুঙ্গে। সেই আবহে শহর জুড়ে পাল্টা হোর্ডিং টাঙাল তৃণমূল।

বিজেপির হিন্দুত্বের পোস্টারের পাল্টা স্লোগান তৃণমূলের আইটি সেলের, হোর্ডিং পড়ল শহর জুড়ে

শহর জুড়ে পোস্টার

শেষ আপডেট: 18 March 2025 10:27

দ্য ওয়াল ব্যুরো: ঢাক ঢাক গুড় গুড় ছেড়ে একেবারে সরাসরি হিন্দুত্বের (Hindu Vote) কথা বলে পোস্টার সাঁটিয়েছে বিজেপি (BJP)। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে হিন্দু-মুসলিম তরজা তুঙ্গে। সেই আবহে শহর জুড়ে পাল্টা হোর্ডিং টাঙাল তৃণমূল (Trinamool)।

শাসক দলের আইটি সেলের তরফে শ্যামবাজার, বিধাননগর, বিকাশ ভবন, ফুলবাগান, করুণাময়ী, সিটি সেন্টার, ইউপ্রো, রাজাবাজার, মানিকতলা, খান্না, হাতিবাগান, হেদুয়া, গিরিশ পার্ক, সুকিয়া স্ট্রিট, গৌরিবাড়ি থেকে কেষ্টপুর, বাগুইহাটি, কৈখালী, নাগেরবাজার, লেকটাউন, শহর জুড়ে ছেয়ে ফেলা হয়েছে পোস্টার। 

হিন্দুত্বের কথা বলে বিজেপির টাঙানো 'হিন্দু হিন্দু ভাই ভাই' পোস্টারের পাল্টা দিয়ে লেখা হয়েছে, 'হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই', 'হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই', 'হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই পোস্টার'। 

বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে 'মোল্লাদের সরকার' বলে কটাক্ষ করেন, তখন থেকেই বোঝা গিয়েছিল, শুভেন্দুরা একেবারেই মুসলিম ভোটকে তোয়াক্কা করছে না। যে কারণে লুকোছাপা না করেই সরাসরি হিন্দুত্বের কথা বলে আসছে বিজেপি।

২০২১-এর বিধানসভা নির্বাচনে এই হিন্দু-মুসলিম ভোট ভাগাভাগি করেই নন্দীগ্রাম জয় হাসিল করেছিলেন শুভেন্দু অধিকারী, রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই এমনটা মনে করেন। এবার সেই হিন্দুত্বের ইস্যু সামনে রেখেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। যদিও ছেড়ে কথা বলার পাত্র নয় তৃণমূলও। 'হিন্দু হিন্দু ভাই ভাই' পোস্টারের পাল্টা পোস্টার সেই কথাই বলছে।


```