Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হুইপ জারির পরও বিধানসভায় বিধায়করা থাকেন না কেন, চলতি সপ্তাহেই উত্তর চেয়ে বৈঠকে বসছে তৃণমূল

বিধানসভার অধিবেশনের শেষলগ্নে হুইপ জারি করে বলা হয়েছিল তৃণমূলের সমস্ত বিধায়কদের বিধানসভায় উপস্থিত থাকতেই হবে।

হুইপ জারির পরও বিধানসভায় বিধায়করা থাকেন না কেন, চলতি সপ্তাহেই উত্তর চেয়ে বৈঠকে বসছে তৃণমূল

নিজস্ব ছবি

শেষ আপডেট: 24 March 2025 14:50

দ্য ওয়াল ব্যুরো: হুইপ জারির পরেও অনেক বিধায়ক বিধানসভায় অনুপস্থিত। কেন শাসকদলের বিধায়কদের একাংশ হাজির নেই, সেই বিষয়টি জানতে শৃঙ্খলারক্ষা কমিটির (Disciplinary committee) বৈঠকে বসছে তৃণমূল (TMC)। চলতি সপ্তাহের শেষেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয়সূত্রে খবর, সংশ্লিষ্ট বৈঠকে অনুপস্থিত বিধায়কদের উত্তর শোনা হবে। প্রয়োজন হলে পরবর্তী ক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হবে।

ঘটনা হল, বিধানসভার অধিবেশনের (Assembly) শেষলগ্নে হুইপ জারি করে বলা হয়েছিল তৃণমূলের সমস্ত বিধায়কদের বিধানসভায় উপস্থিত থাকতেই হবে। নির্দিষ্ট করে ১৯ এবং ২০ তারিখের কথা বেশি করে উল্লেখ করা হয়। তার কারণ, উল্লিখিত দিনগুলোতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপস্থিত থাকবেন।

অথচ তারপরেও বুধবার আর বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে শাসকদলের একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন না। বারবার করে বলার পরেও কী এমন পরিস্থিতির জন্য তাঁরা হাজির হননি, তারই সদর্থক উত্তর পেতে চলতি সপ্তাহে বৈঠক (Meeting) ডাকছে তৃণমূল। দলের অন্দরের খবর, যথাযথ উত্তর না দিতে পারলে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হতে পারে। 

ওই দু’'দিন অধিবেশনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা চলাকালীনই চোখ বুলিয়ে দেখে নেন, কারা উপস্থিত আছেন এবং কারা নেই। দলীয় সূত্রে খবর, তারপরই নাকি বেরিয়ে যাওয়ার সময় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নাম ধরে ধরে তালিকা তৈরি করতে বলে যান মমতা।

বস্তুত, অধিবেশনে এসে সই করে চলে যাওয়া যে বরদাস্ত করা হবে না তা আগেই জানিয়ে দিয়েছিলেন দলনেত্রী। ধমক-গমকের পরও কেন একই ঘটনা ঘটছে , সেই উত্তর খুঁজতেই বৈঠক করবে তৃণমূল। শুধু তাই নয়, অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দলের শৃঙ্খলারক্ষা কমিটি, এমনটাও খবর।


```