Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রামের জন্মদিন! নস্টালজিয়ায় ভর করে শহরে ছুটল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার রেক

২৪ ফেব্রুয়ারি ট্রামের জন্মদিন। এবার ১৫২ তম। সেই উপলক্ষ্যে সেজেগুজে তিলোত্তমার বুকে চলতে প্রস্তুত হয় ৪৯৮ নম্বর ট্রামটি।

ট্রামের জন্মদিন! নস্টালজিয়ায় ভর করে শহরে ছুটল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার রেক

জন্মদিনে সেজে উঠেছে ট্রাম

শেষ আপডেট: 24 February 2025 13:49

দ্য ওয়াল ব্যুরো: ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, দুই কামড়ার মাঝে কত চোখের চাউনি, কত জিনিস আদানপ্রদানের স্মৃতি, ক্লাস বিভাজনের গল্প। বড় বড় জাল দেওয়া পাখার নীচে আর কাঠের জানালার গায়ে কত ভাবনা, প্রেমালাপ। সবই ধীরে ধীরে হারিয়ে গেছে কালের নিয়মে। মোটা কাগজের টিকিটও আজ আর নেই। ২৫ সালে এসেছে নতুন অত্যাধুনিক ট্রাম। আছে এসিও। কিন্তু কাঠের পুরনো ট্রামেই রয়েছে শহরবাসীর প্রেম। সোমবার ফের প্রমাণ করল সেকথা। 

২৪ ফেব্রুয়ারি ট্রামের জন্মদিন। এবার ১৫২ তম। সেই উপলক্ষ্যে সেজেগুজে তিলোত্তমার বুকে চলতে প্রস্তুত হয় ৪৯৮ নম্বর ট্রামটি। সকাল ৯টায় গড়িয়াহাট ডিপো থেকে রওনা হয়। পৌঁছয় এসপ্ল্যানেড। সেখান থেকে আবার শ্যামবাজার। উত্তর কলকাতায় তখন হইহই ব্যাপার। জন্মদিন বলে কথা! একাধিক অনুষ্ঠান তো হবেই। হলও পরিকল্পনা মাফিক। 

রওনা দেওয়ার সময় শাঁখ বাজিয়ে শুমকামনা করা হয়। কয়েকজন খুদে ট্রামপ্রেমী উঠে পড়েন। তারপর কলকাতার বুক চিড়ে এগিয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ওই ট্রাম। 

ট্রামপ্রেমী সংগঠন ক্যালকাটা ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, সরকারের থেকে এই ট্রামটি ভাড়া নিয়ে তারা অনুষ্ঠান করল সোমবার। শ্যামবাজারে অনুষ্ঠান শেষে ফের এসপ্ল্যানেড হয়ে গড়িয়াহাটে শেষ হবে ট্রামটির যাত্রা। 


```