Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃহস্পতিবার রাত ৮টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় চলবে না কোনও লোকাল ট্রেন!

দুর্যোগের আশঙ্কায় যাত্রী সাধারণের সুরক্ষার কথা চিন্তা করে ইতিমধ্যে দুরপাল্লার একাধিক ট্রেন বাতিল করেছে রেল।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় চলবে না কোনও লোকাল ট্রেন!

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 October 2024 19:32

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'দানা' নিয়ে আতঙ্ক বাড়ছে বাংলায়। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে। পূর্ব রেলও নানাবিধ পদক্ষেপ নিয়েছে। এবার তাঁদের তরফে ঘোষণা করা হল, বৃহস্পতিবার শিয়ালদহ শাখায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। রাত ৮টার পর থেকেই দক্ষিণ শাখায় কোনও লোকাল ট্রেন চলবে না। 

পুরী ও সাগরদ্বীপের মাঝে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার কথা। দুর্যোগের আশঙ্কায় যাত্রী সাধারণের সুরক্ষার কথা চিন্তা করে ইতিমধ্যে দুরপাল্লার একাধিক ট্রেন বাতিল করেছে রেল। এবার লোকাল ট্রেনও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল।

রেলের তরফে কৌশিক মিত্র জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে। অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না। 

শুধু দক্ষিণ শাখা নয়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ ও বারাসত থেকে হাসনাবাদ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ থাকবে। আর হাসনাবাদ থেকেও এই দুই স্টেশনের উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না। সব মিলিয়ে ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ শাখার রেলওয়ে আধিকারিক কৌশিক মিত্র এও জানিয়েছেন, 'পরবর্তীতে আর কোনও ট্রেন বাতিল হলে আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেব।' 

ট্রেন বাতিলের তালিকায় রয়েছে, কলকাতা-পুরী (২৪ অক্টোবর) এবং পুরী কলকাতা (২৫ অক্টোবর), ডিব্রুগড়-কম্যাকুমারী (২৩ অক্টোবর), কন্যাকুমারী-ডিব্রুগড় (২৩ অক্টোবর) সেকান্দ্রাবাদ-মালদহ (২৪ অক্টোবর), মালদহ-সেকেন্দ্রাবাদ (২৯ অক্টোবর), পুরী-জয়নগর (২৪ অক্টোবর) এবং শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস (২৩ অক্টোবর), পাটনা-পুরী এক্সপ্রেস (২৪ অক্টোবর), শিলচর-সেকেন্দ্রবাদ (২৩ অক্টোবর), বেঙ্গালুরু-মজফফরপুর (২৪ অক্টোবর), মালদহ-দিঘা (২৪ অক্টোবর), দিঘা-মালদহ (২৪ অক্টোবর), আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল (২৪ ও ২৫ অক্টোবর)।


```