Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

তৃণমূলের রাজভবন অভিযান ঘিরে স্তব্ধ কলকাতা! নড়ছে না গাড়ির চাকা, চূড়ান্ত নাকাল মানুষ

তৃণমূলের রাজভবন অভিযান ঘিরে স্তব্ধ কলকাতা! নড়ছে না গাড়ির চাকা, চূড়ান্ত নাকাল মানুষ

শেষ আপডেট: 5 October 2023 15:50

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের রাজভবন অভিযানকে কেন্দ্র করে আক্ষরিক অর্থেই স্তব্ধ হয়ে গেল শহর কলকাতা। ইতিমধ্যেই কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা জমায়েত করতে শুরু করেছেন রবীন্দ্র সদনে। আর তার জেরেই প্রবল যানজট শহরের বিস্তীর্ণ এলাকায়। শরৎ বোস রোড, এলগিন রোড সহ মধ্য কলকাতায় কার্যত গাড়ির চাকা নড়ছে না।

মঙ্গলবার দিল্লির নিউ পুলিশ লাইনস থানা থেকে বেরিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন ৫ অক্টোবর তথা বৃহস্পতিবার রাজভবন অভিযান করবে তৃণমূল। বিকেল ৩টেয় লক্ষ মানুষ মিছিল করে যাবেন রাজভবনের উদ্দেশে। যদিও মঙ্গলবার সন্ধে থেকেই রাজ্যে নেই রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সকালেই বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে উত্তরবঙ্গে গিয়ে পৌঁছেছেন তিনি, কিন্তু তবুও তৃণমূলের তরফে অভিযান বাতিল করা হয়নি। 

ইতিমধ্যেই হাজার হাজার তৃণমূল কর্মী রাজভবনের দিকে এগোতে শুরু করেছেন। এদিন রবীন্দ্র সদনে জমায়েতের পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মোহরকুঞ্জ থেকে জওহরলাল নেহরু রোড, পার্ক স্ট্রিট ক্রসিং, এসপ্ল্যানেড থেকে রানি রাসমনি অ্যাভিনিউ হয়ে রাজভবন পৌঁছানোর কথা রয়েছে এই মিছিলের। তার জন্য উত্তর, দক্ষিণ ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রবল যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হলেও ট্রাফিক সামাল দিতে নাভিশ্বাস উঠছে পুলিশের। চূড়ান্ত নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকেও।

একশো দিনের বকেয়া আদায়ে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচি নিয়েছিল তৃণমূল। দেড় ঘণ্টা বসিয়ে রেখেও দেখা না করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। মন্ত্রীর দেখা না পেয়ে সেখানেই অবস্থানে বসেন তৃণমূল নেতৃত্ব। পরে তাঁদের চ্যাংদোলা করে থানায় নিয়ে যায় দিল্লি পুলিশ। এরপরই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক।

সেদিন দিল্লি থেকে অভিযেক জানিয়েছিলেন, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি। বাংলার ১ লক্ষ মানুষকে নিয়ে ৫ অক্টোবর রাজভবন অভিযান হবে। বুধবার সন্ধেয় কলকাতায় ফিরে অভিষেক ফের জানান, যে ৫০ লক্ষ বঞ্চিত মানুষের চিঠি কেন্দ্রের কাছে নিয়ে গিয়েও ওরা জমা না নেওয়ায় ফেরৎ আনতে হয়েছে, বৃহস্পতিবার সেই চিঠি রাজ্যপালের হাতে তুলে দেওয়া হবে।


```