Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, পুলিশকে ঘিরে বিক্ষোভ, আটক ১৩

ঘটনাটিতে এখনও পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে।

বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, পুলিশকে ঘিরে বিক্ষোভ, আটক ১৩

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ

শেষ আপডেট: 28 April 2024 11:46

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ।  বাগুইআটির অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকায় শনিবার রাতে ঘটনাটি ঘটে। গোষ্ঠী কোন্দলের জেরেই খুন বলে অভিযোগ এলাকাবাসীদের। ঘটনাটিতে এখনও পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেটও। 

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটি অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকা। অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ , ইট বৃষ্টি হয়। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ফের খানিকক্ষণ বাদে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে সংঘর্ষ বাঁধে। 

এরপরেই স্থানীয় বাসিন্দা সঞ্জীব দাস ওরফে পটলা ইটের আঘাতে আহত হয়। সঞ্জীবকে রাস্তায় ফেলে রড, লাঠি, ইট দিয়ে মাথায় আঘাত করা হয় হয় বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মীকে রক্তাক্ত অবস্থায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

সঞ্জীব দাসের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরবর্তী সময়ে পরিস্থিত আরও জটিল হলে এলাকায় র‍্যাফ নামে। ঘটনাস্থলে এখনও পুলিশ পিকেট বসানো রয়েছে।


```