Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দোলের আগে ফের উত্তপ্ত যোগেশচন্দ্র কলেজ, টিএমসিপি-র বিক্ষোভের মুখে তৃণমূলেরই সাংসদ

বুধবার কলেজে পরিচালন সমিতির বৈঠক ছিল। গভর্নিং বডির বৈঠকে যোগ দিতেই কলেজে এসেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়।

দোলের আগে ফের উত্তপ্ত যোগেশচন্দ্র কলেজ, টিএমসিপি-র বিক্ষোভের মুখে তৃণমূলেরই সাংসদ

ফাইল ছবি

শেষ আপডেট: 12 March 2025 14:46

দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যোগেশচন্দ্র চৌধুরী কলেজে (Jogesh Chandra Chaudhuri College)। শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলেজে পুজো হয়। এবার দোলের আগে একই পরিস্থিতি তৈরি হল। আর কলেজের ভিতরে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) বিক্ষোভের মুখে পড়লেন খোদ তৃণমূল সাংসদ। 

যোগেশে ফের বহিরাগত প্রবেশের অভিযোগ তোলে পড়ুয়াদের একাংশ। বুধবার কলেজে পরিচালন সমিতির বৈঠক ছিল। গভর্নিং বডির বৈঠকে যোগ দিতেই কলেজে এসেছিলেন তৃণমূল সাংসদ মালা রায় (Mala Roy)। সেই সময়ই বহিরাগত প্রবেশের অভিযোগ তুলে প্রথমে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় টিএমসিপির-র একাংশ। তাঁদের অভিযোগ, বহিরাগতরা এখনও কলেজের মধ্যে ঢুকছে। অবাধ যাতায়াত করছেন তাঁরা। 

আগামী শুক্রবার দোল। কিন্তু যোগেশের ক্যাম্পাসে বুধবারই অনেক পড়ুয়া রং খেলায় মেতে ওঠেন। কার্যত তৃণমূল ছাত্র পরিষদের দুই পক্ষের মধ্যেই বিবাদ দেখা দেয়। জোর করে তাঁদের রং মাখানো হয়েছে, গায়ে জল দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন পড়ুয়াদের একাংশ। সেই নিয়েই কার্যত উত্তাল হয় পরিস্থিতি। এদিকে এও অভিযোগ ওঠে, মালা রায়ের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক বহিরাগতও। তারা কলেজে কেন, সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখানো হয়। 

মূলত কলেজের ডে এবং আইন বিভাগের পড়ুয়াদের মধ্যে বাকবিতণ্ডা হয়। আবির খেলাকে কেন্দ্র করে বচসা শুরু হয়েছিল। অভিযোগ ছিল, বহিরাগতরা ফের কলেজে প্রবেশ করে জোর করে দোল খেলছে। যারা রং মাখতে চান না, তাদেরকেও রং দেওয়া হচ্ছে। যারা বহিরাগত তাদের বের করে দিতে হবে। পরিস্থিতি উত্তপ্ত হতেই পুলিশ প্রবেশ করে ক্যাম্পাসে। দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে তাঁরা। 

তৃণমূল সাংসদ মালা রায় অবশ্য বলেন, তিনি বৈঠক করতে কলেজে এসেছিলেন। তাঁর পক্ষে বোঝা সম্ভব নয় কে বহিরাগত আর কে বহিরাগত নয়। বিষয়টি প্রশাসন দেখবে, কলেজ কর্তৃপক্ষ দেখবে। উত্তেজনা বাড়লে পুলিশি নিরাপত্তায় বেরিয়ে যান মালা রায়। তারপরই কার্যত রং খেলা শুরু হয় কলেজের ভিতর।


```