Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে তলব, ইডি দফতরে গেলেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়

মঙ্গলবার কলকাতা-সহ জেলার একাধিক জায়গায় তল্লাশি অভিযান করেছিল ইডি। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়িতেও যায় তাঁরা।

আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে তলব, ইডি দফতরে গেলেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়

সুদীপ্ত রায়

শেষ আপডেট: 19 September 2024 14:08

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের দুর্নীতির তদন্তে মঙ্গলবার কলকাতা-সহ জেলার একাধিক জায়গায় তল্লাশি অভিযান করেছিল ইডি। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়িতেও যায় তাঁরা। এবার বৃহস্পতিবার তাঁকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সময় মতো ইডি দফতরে পৌঁছেও গেছেন তিনি। 

শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের তালিকায় তাঁর নামও ছিল। তাই আর্থিক দুর্নীতির তদন্ত শুরুর পর থেকেই তিনি কেন্দ্রীয় সংস্থাগুলির স্ক্যানারের আওতায় এসে পড়েছেন।

গত বৃহস্পতিবারই সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের একটি দল। তাঁর বাড়ি ও বাড়ি লাগোয়া তাঁরই একটি নার্সিং হোমে অভিযান চালিয়েছিলেন আধিকারিকরা। 

দুদিন আগে, মঙ্গলবার উত্তর কলকাতায় সুদীপ্ত রায়ের বাড়ির পাশাপাশি দক্ষিণে বালিগঞ্জ সার্কুলার রোডে পৌঁছয় ইডি। পাশাপাশি রাজ্যের ৬টি জায়গায় তল্লাশি অভিযান চালায় তাঁরা। 

আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর পর এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই বা ইডি। তাই এখন তৃণমূলের এই বিধায়ককে নিয়ে কৌতূহল বেড়েছে অনেকেরই। সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, বাগানবাড়িতে তল্লাশি হওয়ার পর তাঁকে ইডির তলব অনেকটাই জল্পনা বাড়িয়ে দিয়েছে।


```