Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'বাঙালির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে', কেন এমন মনে করছেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন

বাংলায় থাকলেও হিন্দি বলতে জোর করা হচ্ছে, এই ঘটনায় তাজ্জব তিনি। কেন যেখানে থাকব, সেখানের ভাষা বলতে বাধা দেওয়া হবে, এই প্রশ্ন তৃণমূল বিধায়কের।

'বাঙালির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে', কেন এমন মনে করছেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন

মনোরঞ্জন ব্যাপারী

শেষ আপডেট: 28 November 2024 15:39

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী স্পষ্টভাষী হিসেবেই পরিচিত। যা বলেন তা সোজাসুজি বলেন। তাঁর একাধিক ফেসবুক পোস্ট অনেকবার নিজের দলকেও অস্বস্তির মধ্যে ফেলেছে। এবার অবশ্য তিনি রাজনৈতিক বিষয় নিয়ে নয়, বাংলা ভাষা নিয়ে মন্তব্য করেছেন। তাঁর মনে হচ্ছে, বাঙালির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে! কেন এমন মনে করছেন মনোরঞ্জন? 

বাংলায় থাকলেও হিন্দি বলতে জোর করা হচ্ছে, এই ঘটনায় তাজ্জব তিনি। কেন যেখানে থাকব, সেখানের ভাষা বলতে বাধা দেওয়া হবে, এই প্রশ্ন তৃণমূল বিধায়কের। তাঁর স্পষ্ট কথা, ''বাংলায় দাঁড়িয়ে মাতৃভাষা বাংলায় কথা বলার জন্য হুমকির মুখে পড়তে হবে? আমাকে হিন্দি বলতে বাধ্য করা হচ্ছে, কেন? আমি তো আমার মাটিতে দাঁড়িয়ে রয়েছি। আমি তো গো-বলয়ে যায়নি। সেখানে গেলে হিন্দি বলব।'' যদিও মনোরঞ্জন বলছেন, হিন্দি ভাষা নিয়ে তাঁর কোনও আক্রোশ বা অভিযোগ নেই। তিনি সেই ভাষাকেও পছন্দ করেন। কিন্তু বাংলায় দাঁড়িয়ে হিন্দি বলতে বাধ্য করার বিষয়টি কাম্য নয় বলে মত তাঁর। 

সম্প্রতি কলকাতা মেট্রো একটি ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছিল। 'আপনি বাংলাদেশে নেই, ভারতে আছেন। হিন্দিতে কথা বলতে হবে...' সহযাত্রীর উদ্দেশে এমনই মন্তব্য করতে শোনা গেছিল এক মহিলাকে। প্রত্যুত্তরে মহিলাকে বলতে শোনা যায়, 'আমি পশ্চিমবঙ্গে থাকি। এটা আমার জন্মভূমি, আপনার নয়। বাংলায় কথা বলার জন্য আপনি আমারই রাজ্যে দাঁড়িয়ে আমাকে অপমান করতে পারেন না।' সেই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়। এখন সেই মাতৃভাষা ইস্যুতেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। 

বিধায়ক নিজে কি এমন কোনও অভিজ্ঞতার সম্মুখিন হয়েছেন? প্রশ্নের উত্তরে মনোরঞ্জন বলেন, একবার বাংলাদেশ যাওয়ার সময়ে বিমানবন্দরে তাঁর সঙ্গে হিন্দিতে কথা বলেছিলেন এক কর্মী। তখন সেই নিয়ে তর্কাতর্কি হয়েছিল। পরবর্তী সময়ে আর এমন অভিজ্ঞতা না হলেও তাঁর পরিচিত অনেকেই এমন ঘটনার মুখে পড়েছেন বলে জানিয়েছেন বিধায়ক। 


```