Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধানসভায় হুমায়ুন কবীরের ফোন 'চুরি', থানায় ছুটলেন তৃণমূল বিধায়ক

তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন।

বিধানসভায় হুমায়ুন কবীরের ফোন 'চুরি', থানায় ছুটলেন তৃণমূল বিধায়ক

হুমায়ুন কবীর

শেষ আপডেট: 11 February 2025 12:15

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় ফোন চুরির ঘটনা! তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ফোন চুরি হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে তিনি বিধানসভার মার্শাল ও হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। বুধবারই বাজেট পেশ হবে। তার আগে বিধানসভায় বিধায়কদের আনাগোনা হবে এটাই স্বাভাবিক। তবে মঙ্গলবার সকালটা হুমায়ুন কবীরের জন্য ভাল নয়। বিধানসভায় এসে ফোন খোয়াতে হল তাঁকে। হুমায়ুন জানান, ''সিটের পাশেই ফোন রেখেছিলাম। পাশের সিটে জাকির বসেছিল তাঁর সঙ্গে কথা বলছিলাম। এরপর বেল বাজায় উঠে চলে যাই। তখনই খেয়াল করি পকেটে একটা ফোন আছে, আর একটা নেই। সঙ্গে সঙ্গে ফিরে এসে সিটেও আর দেখতে পাইনি।''

মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে মাঝে মধ্যেই দলবিরোধী মন্তব্য করার অভিযোগ ওঠে। শৃঙ্খলাভঙ্গের তালিকায় রয়েছেন দলের আরও কয়েকজন বিধায়ক-মন্ত্রী। সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে নাম না করে কার্যত তাঁদেরই কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় শৃঙ্খলা মানতেই হবে। যে মানবে না তাঁকে রেয়াত করার প্রশ্নই নেই, স্পষ্টভাবে একথা জানিয়েছেন তিনি।

বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। সে প্রসঙ্গ মনে করিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়ে মন্ত্রী থেকে বিধায়ক সকলকে সতর্ক করে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, দলের অনুমতি ছাড়া কোনও বেফাঁস মন্তব্য করা যাবে না। এ প্রসঙ্গেই বার বার ক্ষমা করা যাবে না বলেও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কদিন আগেই হুমায়ুন কবীরকে শো-কজ করা হয়েছিল। তার জবাবও দিয়েছিলেন তিনি। 


```