Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুরি যাওয়া ফোন ফেরত পেলেন হুমায়ুন, কে বা কারা নিয়েছিল স্পষ্টই করলেন না

হুমায়ুন জানাতে চাননি কে বা কারা এই ফোন নিয়েছিল! তাহলে কি কেউ মজা করে তাঁর ফোন লুকিয়েছিলেন?

চুরি যাওয়া ফোন ফেরত পেলেন হুমায়ুন, কে বা কারা নিয়েছিল স্পষ্টই করলেন না

হুমায়ুন কবীর

শেষ আপডেট: 11 February 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে বিধানসভায় গিয়ে ফোন হারিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর ফোন চুরি হয়েছিল বলেই অভিযোগ ছিল। ঘটনায় বিধানসভার মার্শাল ও হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। অল্প সময়ের মধ্যেই সেই ফোন উদ্ধার করতে পেরেছে পুলিশ। তবে হুমায়ুন জানাতে চাননি কে বা কারা এই ফোন নিয়েছিল! তাহলে কি কেউ মজা করে তাঁর ফোন লুকিয়েছিলেন?

হুমায়ুন জানিয়েছিলেন, ''সিটের পাশেই ফোন রেখেছিলাম। পাশের সিটে জাকির বসেছিল তাঁর সঙ্গে কথা বলছিলাম। এরপর বেল বাজায় উঠে চলে যাই। তখনই খেয়াল করি পকেটে একটা ফোন আছে, আর একটা নেই। সঙ্গে সঙ্গে ফিরে এসে সিটেও আর দেখতে পাইনি।'' এরপরই পুলিশ ফোন উদ্ধারে নামে। সূত্রের খবর, বিধায়কের এমএলএ হস্টেলের নিজের ঘর থেকেই সেই ফোন উদ্ধার হয়েছে! স্বাভাবিকভাবেই প্রশ্ন, এটা চুরির ঘটনা নাকি বিধায়ক নিজেই ভুলে ফোন ঘরে ফেলে এসেছিলেন।

এদিকে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী জানিয়েছেন, সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীর ফোনও নাকি খোয়া গেছিল, সেটিও নাকি অল্প সময়ের মধ্যে তা পাওয়া গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা লক্ষ্য করেছেন, যে দুজন বিধায়কের ফোন খোয়া গিয়েছিল তাঁরা দুজনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ! ফোন খোয়া যাওয়ার বিষয়টির সঙ্গে রাজনৈতিক কোনও সংযোগ রয়েছে কিনা তা নিয়ে এবার জল্পনা ছড়িয়েছে। 

প্রসঙ্গত, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে মাঝে মধ্যেই দলবিরোধী মন্তব্য করার অভিযোগ ওঠে। শৃঙ্খলাভঙ্গের তালিকায় রয়েছেন দলের আরও কয়েকজন বিধায়ক-মন্ত্রী। সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে নাম না করে কার্যত তাঁদেরই কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় শৃঙ্খলা মানতেই হবে। যে মানবে না তাঁকে রেয়াত করার প্রশ্নই নেই, স্পষ্টভাবে একথা জানিয়েছেন তিনি।


```