Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ময়নাতদন্তে গন্ডগোল থাকলে ডাক্তাররা সন্তুষ্ট হয়ে সই করলেন কেন? প্রশ্ন তৃণমূল কাউন্সিলরের

মর্গের ক্লার্ক ও ডাক্তার অপূর্ব বিশ্বাসের বয়ানে অসঙ্গতি মিলেছে। প্রশ্ন উঠছে ময়নাতদন্তের একাধিক গলদ নিয়েও। 

ময়নাতদন্তে গন্ডগোল থাকলে ডাক্তাররা সন্তুষ্ট হয়ে সই করলেন কেন? প্রশ্ন তৃণমূল কাউন্সিলরের

এই দু'টি ছবিই পোস্ট করেছেন অরূপ

শেষ আপডেট: 29 September 2024 22:36

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যে ময়নাতদন্ত হয়েছিল তাতে বিস্তর গন্ডগোল রয়েছে বলে মনে করছে সিবিআই। শুধু তাই নয় জুনিয়র ডাক্তাররাও এ নিয়ে সরব হয়েছেন বারবার। মর্গের ক্লার্ক ও ডাক্তার অপূর্ব বিশ্বাসের বয়ানে অসঙ্গতি মিলেছে। প্রশ্ন উঠছে ময়নাতদন্তের একাধিক গলদ নিয়েও। 

এর মধ্যেই তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী তাঁর ফেসবুকে দু'টি ছবি পাশাপাশি রেখে প্রশ্ন তুলেছেন এহেন অভিযোগ নিয়ে। বলেছেন যদি সত্যিই গলদ থেকে থাকে তাহলে ময়নাতদন্ত ঠিক করে হয়নি অভিযোগ তোলা ডাক্তাররা রিপোর্ট নিয়ে সন্তুষ্ট হয়ে সই করলেন কেন? 

অরূপ লিখেছেন, 'RG Kar কান্ডে পোস্টমর্টেম রিপোর্টে নাকি প্রচুর অসঙ্গতি আছে, অনেক কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এদিকে গতকাল আরজিকর মেডিক্যাল কলেজের যে নতুন কমিটি তৈরি করা হয়েছে যার সভাপতি এই আন্দোলনের অন্যতম মুখ ড: অনিকেত মাহাতো এবং সহ সভাপতি ড: কিঞ্জল নন্দ সহ একাধিক আন্দোলনকারী ডাক্তাররা আছেন সেখানে। আশ্চর্যজনক ভাবে সেখানে ড: তিতাস পাল, ড: রিয়া বেরা এবং ড: রমা বেরার নাম রয়েছে সহ কোষাধ্যক্ষ, এক্সিকিউটিভ সদস্য এবং জুনিয়র প্রতিনিধি হিসেবে যারা পোস্টমর্টেম টিমের সদস্য ছিলেন এবং তারা লিখিত ভাবেই জানিয়েছিলেন যে আরজিকর কান্ডে নির্যাতিতার পোস্টমর্টেম প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনেই করা হয়েছে এবং তারা সন্তুষ্ট।'

কাউন্সিলর প্রশ্ন তোলেন, 'এখন তাহলে প্রশ্ন এটাই স্বাভাবিক নয় কি যে পোস্টমর্টেমে যদি গন্ডগোল হয়েই থাকে তাহলে আন্দোলনকারী ডাক্তাররা সেই পদ্ধতিতে সন্তুষ্ট হলেন কেন? আর যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে যে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা ময়নাতদন্তের রিপোর্টে গন্ডগোল হওয়া সত্ত্বেও মিথ্যা কথা লিখেছেন তাদের জেলে পাঠানোর উদ্যোগের বদলে কমিটিতে স্থান দিলেন কেন??'

ইতিমধ্যেই ময়নাতদন্তের ১৫টি ছবি হাতে পেয়েছেন সিবিআই আধিকারিকরা। তাঁরা মনে করছেন ওই ছবিগুলো তদন্তে গতি আনতে পারে। সূত্রের খবর, সবকটি ছবি দেহের যথেষ্ট কাছ থেকে তোলা হয়েছিল। তাতে স্পষ্ট রয়েছে শরীরের বিভিন্ন আঘাত, যৌনাঙ্গের ক্ষত, দেহ থেকে সংগ্রহ করা নমুনা, এমনকি ব্যবচ্ছেদের পরে দেহের ভিতরের আঘাতও। 

এর মধ্যে তৃণমূল কাউন্সিলরের এহেন অভিযোগ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি শোনা হবে। সেখানে নতুন কী তথ্য দেয় সিবিআই সেদিকেই রয়েছে সকলের নজর।


```