Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নারকেলডাঙার অগ্নিকাণ্ডের ঘটনায় কাউন্সিলরকে শোকজ নোটিস, মেয়রের সামনেই 'চোর' স্লোগান উঠেছিল

আগুন লেগেছিল নারকেলডাঙার খাল পাড় সংলগ্ন বস্তিতে। পুড়ে গেছিল ৩০টিরও বেশি ঝুপড়ি। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন বাসিন্দারা।

নারকেলডাঙার অগ্নিকাণ্ডের ঘটনায় কাউন্সিলরকে শোকজ নোটিস, মেয়রের সামনেই 'চোর' স্লোগান উঠেছিল

ফাইল চিত্র

শেষ আপডেট: 13 February 2025 13:50

দ্য ওয়াল ব্যুরো: নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ডের ঘটনার পর তাঁকে ঘিরে বিক্ষোভ এবং টাকা নিয়ে বস্তি বসানোর অভিযোগ উঠেছিল। কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের সেই কাউন্সিলর শচীন সিংকে শোকজ করা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে কলকাতা পুরসভার শাসক দলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত বুধবারই এই চিঠি পাঠিয়েছেন তাঁকে। চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। তিনি এও জানিয়েছেন, দলকে যা উত্তর দেওয়ার দিয়ে দেবেন। 

গত ৮ ফেব্রুয়ারি আগুন লেগেছিল নারকেলডাঙার খাল পাড় সংলগ্ন বস্তিতে। পুড়ে গেছিল ৩০টিরও বেশি ঝুপড়ি। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। অভিযোগ করেন, তোলা নিয়ে খাল পাড়ে গুদাম করেছিলেন তিনি, তার থেকেই আগুন লেগেছে। পরিস্থিতি দেখতে গেলে মেয়রের সামনেই বিক্ষোভ দেখানো হয়। শুধু তাই নয়, মেয়র চলে যাওয়ার পর উত্তেজনা চরমে পৌঁছেছিল। 

রড দিয়ে এক ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পাল্টা শ্লীলতাহানি, অস্ত্র সহ হামলার অভিযোগ করা হয়ে কাউন্সিলর অনুগামীদের তরফে। শুধু তাই নয়, শচীন সিংয়ের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের হয়েছিল। পরবর্তীতে নারকেলডাঙা থানার সামনে ধর্না দিয়েছিলেন তিনি। শেষে এলাকাবাসীর পাশে থাকার আশ্বাস দিয়ে ঘটনাস্থল ছেড়েছিলেন কাউন্সিলর। 

ঘটনার দিন মেয়রের উপস্থিতিতেই শচীন সিং 'চোর চোর' বলে চিৎকার শুরু করেছিল উন্মক্ত জনতা। পাল্টা স্লোগান দেন কাউন্সিলরের অনুগামীরাও। এরপরই ঘটে চেয়ার ভাঙা, ধাওয়া করা, হাতাহাতির মতো ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নারকেলডাঙা থানায় দু'টি অভিযোগ দায়ের হয়েছে। 


```