Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

পলাতক দেখিয়েছিল পুলিশ, বাগুইআটির প্রোমোটারকে হামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের আগাম জামিন

গত বছরের ১৫ ডিসেম্বর বাগুইআটি রঘুনাথপুরে প্রোমোটার কিশোর হালদারের কাছ থেকে তোলার টাকা না পেয়ে মারধরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

পলাতক দেখিয়েছিল পুলিশ, বাগুইআটির প্রোমোটারকে হামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের আগাম জামিন

কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ও প্রোমোটার

শেষ আপডেট: 17 February 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: বাগুইআটিতে প্রোমোটারের উপর হামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের জামিন মঞ্জুর করল আদালত। ঘটনার পর ২ মাস কেটে গেলেও এতদিন তাঁকে খুঁজেই পায়নি পুলিশ। এবার বারাসত আদালতে গিয়ে আত্মসমর্পণ করেই জামিন পেলেন অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তবে শর্ত এই যে, এখনই এলাকায় ঢুকতে পারবেন না তিনি। 

গত বছরের ১৫ ডিসেম্বর বাগুইআটি রঘুনাথপুরে প্রোমোটার কিশোর হালদারের কাছ থেকে তোলার টাকা না পেয়ে মারধরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। রিভলভারের বাট দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। 

ঘটনায় নাম জড়ায় বিধাননগর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর। কিন্তু পুলিশ তাঁর নাগালই খুঁজে পায়নি। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সমরেশ। তাঁর খোঁজে কাউন্সিলরের বাড়ি-সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। 

অবশেষে বাগুইআটি থানার পুলিশ থানায় দেখা করার কথা জানিয়ে তাঁর বাড়ির দেওয়ালে নোটিস লাগিয়ে দেয়। প্রোমোটারকে মারধরের ঘটনায় আগে গ্রেফতার হয়েছিলেন রমেন মণ্ডল, শুভেন্দু মণ্ডল ও অমিত দাস। এই তিন অভিযুক্তকেই ১৪ ফেব্রুয়ারি জামিন দেওয়া হয়।

আর শনিবার বারাসত আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পলাতক সুখেন গঙ্গোপাধ্যায়, সৌমেন গঙ্গোপাধ্যায়, সোনু দাস এবং সমরেশ চক্রবর্তী। যার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত প্রোমোটার। তাঁর প্রশ্ন, "মূল অভিযুক্ত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে ধরতেই পারেনি পুলিশ। অথচ আদালতে গিয়ে জামিন পেয়ে গেলেন তিনি। পুলিশ কিছুই জানত পারল না? ওরা বলেছিল গ্রেফতার করা হবে। কিন্তু হল কই?" 


```