Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চড় খাওয়া সন্দীপকে এবার ছোড়া হল জুতো, আদালত চত্বরে তুমুল বিক্ষোভ

আগেরদিন আদালত থেকে তাঁকে বের করে আনার সময়েই এক বিক্ষোভকারী সন্দীপকে চড় মারেন।

 চড় খাওয়া সন্দীপকে এবার ছোড়া হল জুতো, আদালত চত্বরে তুমুল বিক্ষোভ

শেষ আপডেট: 10 September 2024 16:50

দ্য় ওয়াল ব্যুরো: গত মঙ্গলবার আদালতে তোলা হলে সন্দীপ ঘোষকে চড় মেরেছিলেন এক বিক্ষোভকারী। এক সপ্তাহ বাদে মঙ্গলবার ফের আদালতে পেশ করা হয়। এদিন তাঁকে লক্ষ্য করে উড়ে এল জুতো। 

আগের দিন সন্দীপকে হাজির করা হতেই  চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আদালত চত্বরে। সন্দীপকে উদ্দেশ করে 'চোর-চোর' স্লোগান উঠেছিল। গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। শুধু তাই নয়, আদালত থেকে তাঁকে বের করে আনার সময়েই এক বিক্ষোভকারী সন্দীপকে চড় মারেন। এই ঘটনার প্রেক্ষিতেই তাঁদের সকলের ভার্চুয়াল শুনানির আবেদন করেছিল সিবিআই। প্রথমে মৌখিক এবং পরে লিখিতভাবেও আবেদন করা হয়। কিন্তু সেই আর্জি মানেনি আদালত। তারপরেই এদিন ফের আদালতে তোলা হয় তাঁকে। 

সন্দীপ ঘোষকে আদালতে নিয়ে আসার খবর চাউর হতেই ভিড় বাড়তে শুরু করে। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান ওঠে আদালত চত্বরে। সন্দীপ ঘোষের শাস্তি চেয়ে সরব হন বিক্ষোভকারীরা। এমনকী মহিলা আইনজীবীরাও তুমুল বিক্ষোভ শুরু করেন। অবস্থা এমন পর্যায়ে যায় যে শুনানি শেষ হওয়ার পরেও সন্দীপ ঘোষকে আদালত কক্ষ থেকে বের করতে হিমশিম খেতে হয় সিবিআই আধিকারিকদের। 

পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন আদালত থেকে বের হওয়ার রাস্তা। বিক্ষোভকারীদের ভিড় বাঁচিয়ে কোনও মতে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। তখনই সন্দীপ ঘোষকে লক্ষ্য় করে উড়ে আসে একটি চটি। কোনও এক বিক্ষোভকারীর ছুডে দেওয়া সেই চটি অবশ্য গায়ে লাগেনি সন্দীপ ঘোষের। তড়িঘড়ি তাঁকে তুলে দেওয়া হয় প্রিজন ভ্যানে। 


```