Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শহরের তিনটি রুটে বন্ধ বাস! শ্রমিক নেতার সঙ্গে বিবাদের জের, ভোগান্তিতে যাত্রীরা

৪৬, ৪৬ এ এবং ৪৬ বি রুটে বিমানবন্দর থেকে বাগুইআটি, কেষ্টপুর, চিনারপার্ক এবং কাঁকুরগাছি হয়ে কলেজ স্ট্রিট বাস চলাচল করে।

 শহরের তিনটি রুটে বন্ধ বাস! শ্রমিক নেতার সঙ্গে বিবাদের জের, ভোগান্তিতে যাত্রীরা

ফাইল ছবি।

শেষ আপডেট: 28 February 2025 14:59

দ্য ওয়াল ব্যুরো: এক শ্রমিক নেতার সঙ্গে বিবাদের জেরে গত বুধবার থেকে শহরের (Kolkata) তিনটি রুটে বাস (Three bus route) চলাচল বন্ধ রেখেছেন বাসকর্মীরা।

৪৬, ৪৬ এ এবং ৪৬ বি রুটে বিমানবন্দর থেকে বাগুইআটি, কেষ্টপুর, চিনারপার্ক এবং কাঁকুরগাছি হয়ে কলেজ স্ট্রিট বাস চলাচল করে। সংশ্লিষ্ট রুটগুলিতে প্রায় ৬৩টি বাস চলাচল করে। একসঙ্গে এতগুলি বাস বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। 

অন্যদিকে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাস চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাস কর্মীরা। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছেও পৌঁছেছে এ খবর। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

বাস কর্মীদের অভিযোগ, সংশ্লিষ্ট রুটে রীতিমতো হুমকি দিয়ে টাকা আদায় করেন শ্রমিক নেতা হীরালাল খেওড়। অতীতে কর্মীদের বোনাসের টাকা তছরূপের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অথচ প্রতিবাদ জানাতে গেলে নানা ভাবে হেনস্থা করা হয়।

বাস কর্মীরা জানান, এ ব্যাপারে অতীতে সমস্যার সমাধানে রাজ্যের পরিবহণ দফতরের প্রিন্সিপাল সচিবকেও চিঠি দেওয়া হয়েছে বাস মালিকদের সংগঠনের তরফে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। বরং তাতে ওই শ্রমিক নেতার দাপট আরও বেড়েছে। এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নেমেছেন তাঁরা।

এদিকে টানা বাস ধর্মঘটে সমস্যায় পড়েছেন সংশ্লিষ্ট রুটের কয়েক হাজার যাত্রী। তাঁরা দ্রুত সমস্যার সমাধানের দাবি জানাচ্ছেন। এখন দেখার পরিবহণ মন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি কবে স্বাভাবিক হয়।


```