Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সংখ্যালঘুদের ওপর নির্যাতন! প্রতিবাদে বাংলাদেশিদের চিকিৎসা নিষিদ্ধ করল কলকাতার এই হাসপাতাল

বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর শুরু হওয়া ধারাবাহিক নির্যাতনের প্রতিবাদ জানাতে এবার বাংলাদেশিদের চিকিৎসা নিষিদ্ধ করল কলকাতার একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। 

সংখ্যালঘুদের ওপর নির্যাতন! প্রতিবাদে বাংলাদেশিদের চিকিৎসা নিষিদ্ধ করল কলকাতার এই হাসপাতাল

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 November 2024 10:15

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর শুরু হওয়া ধারাবাহিক নির্যাতনের প্রতিবাদ জানাতে এবার বাংলাদেশিদের চিকিৎসা নিষিদ্ধ করল কলকাতার একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। 

মহম্মদ ইউনুসের সরকারকে বার্তা দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালেরব প্রবেশ পথে বাংলাদেশিদের উদ্দেশে 'নো এন্ট্রি' বোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছে।
 

তাঁদের কথায়, "আমরা ধর্ম নিরপেক্ষ ছিলাম, আছি এবং থাকব। কিন্তু ইউনুস সরকারকে বার্তা দিতেই এই পদক্ষেপ করতে হল।" 

ঘটনাটি কলকাতার মানিকতলার জে এন রায় হাসপাতালের। হাসপাতাল কর্তৃপক্ষর এই ভূমিকাকে সমর্থন জানিয়েছেন তৃণমূল বিধায়ক-চিকিৎসক সুদীপ্ত রায়। তিনি বলেন, "চিকিৎসক হিসেবে আমাদের ধর্ম সব রোগীর চিকিৎসা করা। কিন্তু বাংলাদেশে যেভাবে ভারতের পতাকাকে অবমাননা করা হচ্ছে, যেভাবে সংখ্যালঘুদের ওপর সরকারি নির্যাতন শুরু হয়েছে তা বরদাস্ত করা যায় না। এর একটা জোরাল প্রতিবাদ হওয়া দরকার।"

হাসপাতাল কর্তৃপক্ষর তরফে এমডি শুভ্রাংশু ভক্ত সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশের যে সমস্ত মানুষ কলকাতায় এসে চিকিৎসা পাবেন না, তাঁরা যেন দ্রুত ইউনুস সরকা্রের সঙ্গে যোগাযোগ করে একথা জানায়। কারণ, বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকা অনস্বীকার্য। সবার ওপরে দেশ। সেই দেশকে অপমান করলে দেশের বাসিন্দা হিসেবে ইউনুস সরকারের ঘুম ভাঙানোর বার্তা দেওয়া উচিত।

প্রসঙ্গত, চিকিৎসার কারণে প্রায় নিত্যদিনই কলকাতায় আসেন ওপার বাংলার বাসিন্দারা। তাঁদের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে অন্যদেরও এ ব্যাপারে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।


```