Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার ৩ মেট্রো স্টেশনে আর থাকবে না টিকিট কাউন্টার! যাত্রীদের আরও স্মার্ট হতে বলছে রেল 

স্টেশন থাকবে। তবে টিকিট কেটে ট্রেনে চড়ার মতো বুকিং কাউন্টার আর থাকবে না।

কলকাতার ৩ মেট্রো স্টেশনে আর থাকবে না টিকিট কাউন্টার! যাত্রীদের আরও স্মার্ট হতে বলছে রেল 

ফাইল ছবি।

শেষ আপডেট: 26 July 2024 18:49

দ্য ওয়াল ব্যুরো: স্টেশন থাকবে। তবে টিকিট কেটে ট্রেনে চড়ার মতো বুকিং কাউন্টার আর থাকবে না! পরিবর্তে স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থাকবে। ইউপিআইয়ের মাধ্যমে নিজের টিকিট নিজেকেই কেটে নিতে হবে!

১ অগস্ট থেকে কলকাতার তিনটি মেট্রো স্টেশন থেকে চিরতরে উঠে যাচ্ছে টিকিট কাউন্টার। সূত্রের খবর, সংশ্লিষ্ট তিনটি স্টেশনে সারাদিনে হাতে গোনা মাত্র কয়েকজন যাত্রী হন। সেকারণেই এমন সিদ্ধান্ত। যদিও কলকাতা মেট্রো রেলের তরফে দাবি করা হচ্ছে, কলকাতার মেট্রো যাত্রীদের আরও স্মার্ট করে তোলার জন্যই এই সিদ্ধান্ত।

এই তিনটি স্টেশন হল- পার্পল লাইনের তারাতলা ও  সখেরবাজার মেট্রো স্টেশন এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশন। ১ অগস্ট থেকে এই তিনটি স্টেশনে আর থাকবে না কোনও টিকিট কাউন্টার। কেন? মেট্রো সূত্রে খবর, তিনটি স্টেশনে সারাদিনে নামমাত্র যাত্রী ট্রেনে ওঠা নামা করেন। সখের বাজারে গড়ে ৫৫ জন, তারাতলা স্টেশনে ৭০ জন আর কবি সুকান্ত মেট্রো স্টেশনে গড়ে ২২০ জন। 

এক মেট্রো কর্তার কথায়, "এমন অনেক স্টেশন রয়েছে যেখানে কর্মীরা কাজ করতে করতে হাঁপিয়ে উঠছেন, আর এখানে কাজ নেই বললেই চলে! তাই এই সিদ্ধান্ত।"

শুক্রবার এক বিবৃতিতে কলকাতা মেট্রো জানিয়েছে, ১ অগস্ট থেকে এই তিনটি স্টেশনে টোকেন, নতুন স্মার্ট কার্ড বিক্রি বা রিচার্জ করার জন্য কোনও বুকিং কর্মী থাকবেন না স্টেশনগুলিতে। পরিবর্তে স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের QR কোড-ভিত্তিক টিকিট কিনতে হবে যাত্রীদের। 

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, “এই তিন স্টেশন পুরোটাই ডিজিটালে হবে। আর কোনও কাউন্টার থাকবে না। আমরা চাই যাত্রীরা আরও স্মার্ট হয়ে উঠুন।”  


```