Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

আরজি কর: প্রাথমিক রিপোর্ট দিতে সিবিআইকে আর ৪৮ ঘণ্টা সময় দিল সুপ্রিম কোর্ট

সোমবার সর্বোচ্চ আদালত জানিয়ে দিল ২২ অগস্ট পরবর্তী শুনানির দিন সিবিাইকে প্রাথমিক রিপোর্ট আদালতে পেশ করতে হবে।

আরজি কর: প্রাথমিক রিপোর্ট দিতে সিবিআইকে আর ৪৮ ঘণ্টা সময় দিল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 20 August 2024 13:27

দ্য ওয়াল ব্যুরো: ১৪ অগস্টের মধ্যরাতে আরজি কর হাসপাতালে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার রাজ্য সরকারকে চরম ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পরিষ্কার ভাষায় বলেছেন, ক্রাইম সিন সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছে পুলিশ ও প্রশাসন। 

তবে এও ঠিক যে আরজি কর হাসপাতালে শিক্ষার্থী-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। কিন্তু তার পর থেকে সিবিআই তদন্তের দায়িত্ব নেওয়ার পর আর কোনও গ্রেফতারি হয়নি। সিবিআই সংবাদমাধ্যম বা আদালতে কিছু জানায়নি। তবে গত ৬ দিন ধরে সিবিআই লাগাতার সঞ্জয় রায় ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করে গিয়েছে। অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এহেন পরিস্থিতিতে সোমবার সর্বোচ্চ আদালত জানিয়ে দিল ২২ অগস্ট পরবর্তী শুনানির দিন সিবিাইকে প্রাথমিক রিপোর্ট আদালতে পেশ করতে হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন তাঁর নির্দেশে বলেছেন, আর কাউকে এখন রিপোর্ট দিতে হবে না। আমাদের কাছেই তা পেশ করবেন। 

কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছিল সিবিআই। এদিন সুপ্রিম কোর্টে নির্দেশের পর স্পষ্ট যে গোটা মামলা এবার সর্বোচ্চ আদালতে চলে গেল। 

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন রবিবার ১৮ অগস্টের মধ্যে তদন্ত শেষ করতে হবে। কিন্তু সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে। এখন দেখার, সুপ্রিম কোর্টে কী জানায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। 

শুধু সিবিআই নয়, ২২ অগস্ট রাজ্য সরকারকেও একটি রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, ১৪ অগস্ট মধ্যরাতের পর আরজি কর হাসপাতালে হামলা চালানোর ঘটনায় রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে রিপোর্ট পেশ করতে হবে।


```