
কুণাল ঘোষ (ফাইল ছবি)
শেষ আপডেট: 7 April 2025 20:31
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট ২০১৬-র এসএসসির প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে। চাকরি গেছে ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর। সোমবার তাঁদের নিয়ে নেতাজি ইনডোরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় রকমের অভয় তিনি দেন এদিন। পরে টাস্ক ফোর্স গঠন করেন বলে জানান কুণাল ঘোষ।
মুখ্যমন্ত্রী চাকরিহারা প্রত্যেকের পাশে আছেন বলে এদিকে স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষও। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লেখেন, মুখ্যমন্ত্রী প্রত্যেকের পাশে আছেন। যা বলার তিনি নেতাজি ইনডোরে সবিস্তারে জানিয়েছেন। এক্ষেত্রে টাস্ক ফোর্স গড়ার কথাও উল্লেখ করেন তিনি।
সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের পাশে আছেন মুখ্যমন্ত্রী।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 7, 2025
আজ নেতাজি ইন্ডোরের সভায় এবিষয়ে সবিস্তার বার্তা দিয়েছেন তিনি।
**ইন্ডোরের সভার পর এবিষয়ে মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন তিনি। তাতে থাকছেন শিক্ষাসচিব, আইনজ্ঞ, শিক্ষকদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট…
বলেন, 'ইনডোরের সভার পরে মুখ্যসচিবের নেতত্বে বিশেষ টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'
কে কে থাকছেন সেই টাস্ক ফোর্সে? কুণালের পোস্ট অনুযায়ী, শিক্ষাসচিব, আইনজ্ঞ, শিক্ষকদের প্রতিনিধি -সহ কয়েকজন ওই টাস্ক ফোর্সে থাকবেন।
কুণাল নিজের মতো করে চাকরিহারাদের অভয় দেন। উল্লেখ করেন, 'মুখ্যমন্ত্রী আইনি পথেই যে প্রক্রিয়া শুরু করেছেন, তাতে যাতে বিলম্ব না হয়, সমাধানের লক্ষ্যে দ্রুত কাজ করা যায়, তা মনিটর করবে এই টাস্ক ফোর্স।'
মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে বিপন্নদের জট কাটানোর কাজ দ্রুত করার জন্য টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।