Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমিও তো অসুস্থ, তাও হাজিরা দিয়েছি', বললেন তাপস, 'কালীঘাটের কাকু'র অসুস্থতাকে খোঁচা?

অসুস্থতার কারণে আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে। আগামী ২ জানুয়ারি এই সংক্রান্ত পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি।

'আমিও তো অসুস্থ, তাও হাজিরা দিয়েছি', বললেন তাপস, 'কালীঘাটের কাকু'র অসুস্থতাকে খোঁচা?

সুজয়কৃষ্ণ ভদ্র ও তাপস মণ্ডল

শেষ আপডেট: 30 December 2024 18:57

দ্য ওয়াল ব্যুরো:  সোমবার সকালে হঠাৎ জ্ঞান হারান 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। প্রেসিডেন্সি জেল থেকে সোজা নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। 

অসুস্থতার কারণে আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে। আগামী ২ জানুয়ারি এই সংক্রান্ত পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি। সব ঠিক থাকলে ওই দিনই মামলায় প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। 'কালীঘাটের কাকুর' শারীরিক অবস্থার দিকেও নজর রাখা হবে বলে খবর। তাঁর মেডিক্যাল রিপোর্টের উপর ভিত্তি করে আদালত পরবর্তী নির্দেশ দেবে বলে জানায়।

এদিকে, সুজয়কৃষ্ণের অবস্থা পরের দিকে এমনই আশঙ্কাজনক হয়ে পড়ে যে তাঁর আইনজীবী আদালতে আবেদন জানান সুজয়কৃষ্ণকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার জন্য। আদালত অনুমতি দিলে সন্ধ্যায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। 

বিচারক নির্দেশ দিয়ে এও বলেন, কলকাতা পুলিশ যেন যাবতীয় সুরক্ষার বিষয়টা দেখেন। 'কাকু'র অসুস্থতার জন্য চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে যাওয়ায় বিচারক বলেন, 'চেষ্টার ত্রুটি নেই, কিন্তু সব কিছু তো আমার নিয়ন্ত্রণে নেই'। বিচারকের এই কথার রেশ টেনেই নিয়োগ দুর্নীতিকাণ্ডের আরও এক অভিযুক্ত তাপস মণ্ডল বলেন, 'আমিও তো অসুস্থ। তাও হাজিরা দিয়েছি। কোর্টের তো অবমাননা করতে পারি না।'

'কাকুর' অসুস্থতার আবহে তাপসের এহেন মন্তব্যকে ওয়াকিবহাল মহল খনিকটা খোঁচা হিসেবেই দেখছে। কারণ দুটো। প্রথমত, এর আগেও একাধিকবার অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতে হাজিরা দেননি। এবং দ্বিতীয়ত আজও 'কাকুর' শারীরিক অসুস্থতার জন্য চার্জগঠন প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে।  


```