Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ট্যাংরায় খুনই করা হয়েছে তিন জনকে, আত্মহত্যার সম্ভাবনা মেলেনি ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে

ট্যাংরার ঘটনা খুন না আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্টে পরিষ্কার হয়ে যাবে বলে আগেই আশা করেছিল পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট তেমনই ইঙ্গিত দিল, যে দে পরিবারের তিনজন সদস্য খুন হয়েছেন।

ট্যাংরায় খুনই করা হয়েছে তিন জনকে, আত্মহত্যার সম্ভাবনা মেলেনি ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে

ট্যাংরা কাণ্ডে খুন।

শেষ আপডেট: 20 February 2025 17:38

দ্য ওয়াল ব্যুরো: আত্মহত্যা নয়, ট্যাংরা কাণ্ডে খুনই করা হয়েছে তিন জনকে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তেমনই ইঙ্গিত রয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

প্রসঙ্গত, বুধবার সকালে রুবি এলাকার কাছে একটি পথ দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনায় এক আহতের বয়ানের সূত্র ধরে ট্যাংরার অতুল শূর রোড এলাকার ওই বাড়িতে গিয়েছিল পুলিশ। সেই সূত্রে ওই বাড়ির দরজা ভেঙে বাড়ির দুই বউ ও এক মেয়ের নিথর দেহ উদ্ধার হয়।

পুলিশের দাবি, আহতদের মধ্যে একজন দাবি করেছিলেন, তাঁরা আত্মহত্যা করতে বেরিয়েছেন। বাড়িতে আরও তিনটে দেহ পড়ে রয়েছে।

ওই পরিবারের গ্লাভসের ব্যবসা ছিল৷ দাবি করা হচ্ছিল, বাজারে প্রচুর দেনা থাকায় মানসিক অবসাদ থেকে এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তাঁরা। তবে একাধিক প্রশ্নও সামনে উঠে আসছিল। কারণ, যদি বাড়ির সবার আত্মহত্যার পরিকল্পনা থাকে তাহলে আলাদা আলাদা ঘরে থেকে কেন আত্মহত্যা করবেন?

প্রতিবেশীদের কয়েকজনও পুলিশের কাছে দাবি করেছিলেন, পরিবারের মধ্যে তারা কোনওদিনই অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি। তাই তাঁদের কাছে এই ঘটনা প্রচণ্ড অবাক করে দেওয়ার মতো। 

তদন্তে নেমে পুলিশ দেখে, নিহতদের তিনজনেরই হাতের শিরা প্রায় একইভাবে কাটা হয়েছিল। যা থেকে পুলিশের সন্দেহ হয়। মনে করা হচ্ছিল, ওই তিনজনের কেউ নন, বাইরের কেউ হয়তো তিনজনের হাতের শিরা কেটেছেন। এবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর এবিষয়ে পুলিশ নিশ্চিত, আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে।

প্রসঙ্গত, তাঁর মেয়েকে খুন করা হয়েছে বলে এদিনই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন মৃত গৃহবধূ সুদেষ্ণা দে-র বাবা। এবার ময়নাতদন্তের রিপোর্টেই সেই ইঙ্গিত। স্বভাবতই প্রশ্ন উঠছে, কারা খুন করল ট্যাংরার একই পরিবারের তিন মহিলাকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুনি বাইরের কেউ নন। মৃতদের পরিচিত কেউই হবে।


```