Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট, আজ আরজি কর মামলার শুনানি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে

সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী শপথ নেওয়ার পরই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হয়।

অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট, আজ আরজি কর মামলার শুনানি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে

ফাইল ছবি

শেষ আপডেট: 24 March 2025 09:21

দ্য ওয়াল ব্যুরো: নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সোমবার কলকাতা হাইকোর্টে আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের মামলার শুনানি। নির্যাতিতার পরিবার তদন্তে গাফিলতির অভিযোগ তুলে পুনরায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিষয়টি ওঠে। সেই সূত্রেই আজ শুনানি হবে তাঁরই এজলাসে।

সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী শপথ নেওয়ার পরই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হয়। নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে পুনরায় তদন্তের দাবি জানায়। আরও কয়েকজন সন্দেহভাজনকে তদন্তের আওতায় আনার আবেদনও করেন।

তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, এই মামলার একটি অংশ সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় তিনি শীর্ষ আদালতের অনুমতি ছাড়া শুনানি করতে পারবেন না। পরি নির্যাতিতার বাবা-মা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সেখান থেকে নির্দেশ আসে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চালানো যেতে পারে।

গত সোমবার নির্যাতিতার পরিবারের তরফের আইনজীবী সুপ্রিম কোর্টে বিষয়টি তোলেন। শীর্ষ আদালত জানিয়ে দেয়, বিচারপতি ঘোষের বেঞ্চে শুনানিতে আর কোনও বাধা নেই। সেই অনুযায়ী, সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হবে।


```