Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে ভাইফোঁটার দিনে বোনফোঁটার আয়োজন শহরে

প্রতিবছরের মতো এই বছরেও ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে আয়োজিত হল এই অভূতপূর্ব অনুষ্ঠান।

ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে ভাইফোঁটার দিনে বোনফোঁটার আয়োজন শহরে

বোনফোঁটার আয়োজন শহরে

শেষ আপডেট: 4 November 2024 00:20

দ্য ওয়াল ব্যুরো: ভাইদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় রবিবার সকাল থেকেই ঘরে ঘরে পালিত হচ্ছে ভ্রাতৃদ্বিতীয়া। এই স্রোতের বিপরীতে হেঁটে বোন ফোঁটারও আয়োজন হল কলকাতার বুকে। এক দু’জনকে নয়, গণ বোন ফোঁটার আয়োজন হল মানিকতলা খালপাড়ে। 

প্রতিবছরের মতো এই বছরেও ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে আয়োজিত হল এই অভূতপূর্ব অনুষ্ঠান। আট থেকে আশি প্রচুর মানুষের সমাগম ঘটেছে এদিনের অনুষ্ঠানে। উৎসবের মেজাজে সেজে উঠেছিল মানিকতলা খালপাড়। রঙিন পোশাকে এলাকার বোনদের ফোঁটা দেওয়ার মাধ্যমে সংগঠিত হয় অনুষ্ঠান পর্ব। তবে মূল আকর্ষণ হল আগে বোনেরা ফোঁটা পায়, তারপর একইভাবে ভাইদের ফোঁটা দেয়। 

মূলত, ভাষা ও চেতনা সমিতির ফুটপাতের পাঠশালায় ২০০ জনকে নিয়ে এদিনের অনুষ্ঠানটি করা হয়েছে। ২০১৬ সাল থেকে প্রতিবছর এই আঙিনাতেই ভাইফোঁটার উৎসব পালন হয়। 

২০০৯ সালে আয়লা বিধ্বস্ত সুন্দরবনের বাগ বাগানে দু’হাজার মানুষকে নিয়ে গণ বোনফোঁটার সূচনা করে ভাষা ও চেতনা সমিতি। ২০১৬ থেকে তারই ধারাবাহিকতায় মানিকতলা খালপাড়ে হচ্ছে বিশেষ অনুষ্ঠান। শিশুদের উপহার হিসেবে তুলে দেওয়া হয় রঙ পেন্সিল ও চকলেট। ছিল লুচি, তরকারি ও মিষ্টি। এদিন কবিতা ও গানে স্মরণ করা হয় সুকুমার রায়কে। 

ভাষা ও চেতনা সমিতির পক্ষে ইমানুল হক জানান, 'বাচ্চাদের কম্পিউটার ও বড়দের সেলাই এবং নাটক ও গান শেখার ব্যবস্থা করেছে সংগঠন। গড়ে উঠেছে নাটকের পাঠশালা।'


```