Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রেফতারির আশঙ্কা! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুখেন্দু শেখর রায়

লালবাজার দু'বার তলবও করেছে। কিন্তু সাড়া দেননি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।

গ্রেফতারির আশঙ্কা! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুখেন্দু শেখর রায়

সুখেন্দু শেখর রায়

শেষ আপডেট: 19 August 2024 11:44

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ড নিয়ে একাধিক পোস্ট করেছিলেন। তাঁকে লালবাজার দু'বার তলবও করেছে। কিন্তু সাড়া দেননি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এবার তিনি গ্রেফতারির আশঙ্কা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। রক্ষাকবচের আবেদন করেছেন তিনি। দ্রুত শুনানির আর্জিও জানিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। 

তৃণমূল সাংসদ কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পক্ষে দাবি জানিয়ে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছিলেন। এছাড়া আরজি কর ইস্যুতে প্রতিবাদ করে একাধিক প্রশ্নও তুলেছিলেন। তারপরই ঘটনাচক্রে তাঁকে লালবাজার তলব করে। যদিও পরপর দু'বার তলবেও সুখেন্দু শেখর সাড়া দেননি। তাই তিনি এখন গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। সোমবার তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে। 

মহিলা চিকিৎসক-পড়ুয়া ধর্ষণ, খুনের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সিবিআইকে চিঠি দিয়েছেন সুখেন্দু। এর আগে বক্তব্য ছিল, শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের অনেক জায়গাতেই এমন পৈশাচিক ঘটনা ঘটেছে, ঘটেও। তা যাতে ভবিষ্যতে আর না হয় সেজন্য আরও কঠোর আইন আনা জরুরি। শনিবার এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দেন তিনি। স্বাভাবিকভাবেই বলা যায়, দলের বর্ষীয়ান এই নেতা তথা সাংসদের এমন আচরণে অস্বস্তি বেড়েছে শাসক শিবিরের। 

তবে শুধু আরজি কর ইস্যু নয়, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা আরজি কর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁদের ওপর যেভাবে লাঠিচার্জ করেছে পুলিশ, তারও প্রতিবাদ করেন সুখেন্দু। সমর্থকদের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক জমায়েতে পুলিশি নির্যাতন এবং গ্রেফতারির বিরুদ্ধে একত্রিত হওয়ার বার্তা দিয়েছেন তিনি। 


```