Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মোমবাতি মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা, একইদিনে রাস্তা অবরোধও

সুকান্তবাবু বলেন, শুক্রবার বেলা দুটো থেকে চারটে পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করবেন তাঁরা। তবে এই প্রতিবাদ হবে প্রতীকী। বিকেলের পর হাতে মোমবাতি নিয়ে মহিলা মোর্চার সদস্যরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল করবেন। 

মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মোমবাতি মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা, একইদিনে রাস্তা অবরোধও

শেষ আপডেট: 15 August 2024 14:35

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল গোটা দেশ। প্রতিবাদে শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে হাতে মোমবাতি নিয়ে মিছিলের সিদ্ধান্ত নিল বিজেপির মহিলা মোর্চা। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, একই দিনে দলের তরফে রাস্তা অবরোধের কর্মসূচিও নিয়েছেন তাঁরা। 

সুকান্তবাবু বলেন, শুক্রবার বেলা দুটো থেকে চারটে পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করবেন তাঁরা। তবে এই প্রতিবাদ হবে প্রতীকী। বিকেলের পর হাতে মোমবাতি নিয়ে মহিলা মোর্চার সদস্যরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল করবেন। 

শুক্রবারই আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজপথে মিছিলে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাজরা মোড়ে প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমঞ্চে এই কর্মসূচির কথা জানান তিনি। তৃণমূল নেত্রী জানান, আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে ১৬ অগস্ট মৌলালি মোড় থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি বলেছিলাম, রবিবারের মধ্যে কিনারা না করতে পারলে সিবিআইকে তদন্তভার তুলে দেব। এখন সিবিআই তদন্ত করছে। আগামী রবিবারের মধ্যে সিবিআইকে ফাঁসির ব্যবস্থা করতে হবে।" এই একইদিনে এবার রাস্তা অবরোধ ও মিছিলের কর্মসূচি নিল বিজেপিও। 


```