Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

লজেন্সের লোভ দেখিয়ে কলকাতার স্কুলে প্রাথমিকের ছাত্রীদের 'শ্লীলতাহানি', অভিভাবকদের বিক্ষোভ

বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবি জানান কয়েকজন।

লজেন্সের লোভ দেখিয়ে কলকাতার স্কুলে প্রাথমিকের ছাত্রীদের 'শ্লীলতাহানি', অভিভাবকদের বিক্ষোভ

কলকাতার স্কুল

শেষ আপডেট: 20 March 2025 20:45

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকের ছাত্রীদের শ্লীলতাহানির (Molestation) অভিযোগ উঠল রাজমিস্ত্রিদের বিরুদ্ধে। উত্তর কলকাতার ডাফ স্কুল ফর গার্লসের ঘটনা (Kolkata School)। অভিযোগ, লজেন্স খাওয়ানোর লোভ দেখিয়ে শৌচাগার থেকে অন্যজায়গায় নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হচ্ছে।

বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবি জানান কয়েকজন।

পরিস্থিতি অশান্ত হতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। একপ্রস্থ ধস্তাধস্তিও হয় দু'পক্ষের মধ্যে। পরে পুলিশ প্রধান শিক্ষিকাকে স্কুল থেকে উদ্ধার করে। এখনও পর্যন্ত ঘটনায় ছ'জনকে আটক (Arrest) করা হয়েছে বলে খবর।

শ্যামপুকুর এলাকায় এই স্কুলের বেশ কয়েক দিন ধরেই রাজমিস্ত্রিরা কাজ করছেন। মাঝেমধ্যেই শৌচাগারে যাওয়ার পথে ছাত্রীদের ফুঁসলিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছেন। এক ছাত্রী বাড়িতে গিয়ে ঘটনার কথা বাবা-মাকে বলতেই স্কুলে এসে খোঁজ নিয়ে এমনই একাধিক ঘটনার কথা জানতে পারেন। তারপরই স্কুলে সামানে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা।

অন্যদিকে, প্রধান শিক্ষিকা বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিভাবকদের দাবি, বাচ্চারা মনগড়া কথা বলছে বলেও প্রমাণ করতে চান তিনি। অভিযোগ, তার পরেও অভিভাবকেরা না থামলে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়ারও হুমকি দেন প্রধান শিক্ষিকা। যার পর থেকেই তাঁর পদত্যাগের দাবিতে সোচ্চার হন ছাত্রীদের বাবা-মায়েরা।  


```