Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টিএমসিপি না করলে হস্টেল নয়, এমন অভিযোগ উঠতেই তদন্ত কমিটি কলকাতা মেডিক্যালে, হল শাস্তিও

অভিযোগ, টিএমসিপি না করলে হস্টেল সংক্রান্ত কোনও সুযোগ সুবিধা দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এই কলেজের এক ছাত্রীকে।

টিএমসিপি না করলে হস্টেল নয়, এমন অভিযোগ উঠতেই তদন্ত কমিটি কলকাতা মেডিক্যালে, হল শাস্তিও

শেষ আপডেট: 24 August 2024 17:08

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে হুলস্থুলের মধ্যেই চাঞ্চল্যকর পদক্ষেপ কলকাতা মেডিক্যাল কলেজে। দায়িত্ব থেকে সরানো হল ডাক্তারির চারজন শিক্ষককে। পঠনপাঠন সংক্রান্ত আর কোনও বিষয়ে থাকতে পারবেন না তাঁরা। মেডিক্যাল কলেজসূত্রেই এই খবর জানা গেছে। 

অভিযোগ, টিএমসিপি না করলে হস্টেল সংক্রান্ত কোনও সুযোগ সুবিধা দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এই কলেজের এক ছাত্রীকে। ফার্মাকোলজি, গাইনি, কেমিস্ট্রি ও অ্যানাটমির চার শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন ওই ছাত্রী। অভিযোগ, তিনি রাজি না হওয়ায় নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। এরপরেই অধ্যক্ষের কাছে অভিযোগ জানান ওই ছাত্রী।

আরজি করের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত ইন্টার্ন ডাক্তাররা এদিন জানান, ছাত্রীর অভিযোগ পেয়েই একটি কমিটি গঠন করেন অধ্যক্ষ। সেই কমিটি ছাত্রীর অভিযোগের তদন্ত শুরু করে। শুক্রবার কর্তৃপক্ষকে রিপোর্ট দিয়েছে কমিটি। তাতে দোষ প্রমাণ হওয়ায় চার শিক্ষককেই পঠনপাঠন সংক্রান্ত সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে আর কী ব্যবস্থা নেওয়া যায়, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

আরজি করে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের অভিযোগ ওঠার পরেই সারা রাজ্য উত্তাল। প্রতিবাদে সোচ্চার সমস্ত স্তরের মানুষ। বিচারের দাবিতে পথে নেমেছেন তাঁরা। এরইমধ্যে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এই ঘটনা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়াল।


```