Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দমদম জেলের আজব নোটিস,বিদ্যুতের অপচয় রুখতে সন্ধে ৬টা থেকে ভোর সাড়ে ৫টা সব স্ট্রিটলাইট বন্ধ

মুখ্যমন্ত্রী ধরে আনতে বললে কেউ কেউ যে বেঁধে আনবেন কে জানত!

দমদম জেলের আজব নোটিস,বিদ্যুতের অপচয় রুখতে সন্ধে ৬টা থেকে ভোর সাড়ে ৫টা সব স্ট্রিটলাইট বন্ধ

দমদম জেলের সেই নোটিস

শেষ আপডেট: 22 July 2024 17:34

দ্য ওয়াল ব্যুরো: কদিন আগে নবান্নে বৈঠক ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন, বিদ্যুতের অপচয় বন্ধ করতে হবে। বহু সরকারি অফিসে দেখা যায়, কর্মীরা বেরিয়ে যাওয়ার পরও আলোপাখা জ্বলছে। অনেক পুরসভায় দিনের আলো ফুটে যাওয়ার পরেও রাস্তার আলো জ্বলে। এই অপচয় আর বরদাস্ত নয়। 

মুখ্যমন্ত্রী ধরে আনতে বললে কেউ কেউ যে বেঁধে আনবেন কে জানত! বিদ্যুতের অপচয় রুখতে দুদিন আগে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার তথা দমদম সেন্ট্রাল জেলের সুপার একটি নির্দেশ জারি করেছেন। তাতে বলা হয়েছে, দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের চৌহদ্দিতে যে সব স্ট্রিট লাইট রয়েছে, সেগুলো সন্ধে ৬টায় বন্ধ করে দিতে হবে। ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত সেগুলো বন্ধ থাকবে। 

সূর্যাস্তের পর সন্ধে ৬টায় স্ট্রিট লাইট জ্বালানোর কথা। আবার সকাল সাড়ে ৫টার পর দিনের আলো ফুটে যায়। তাই তখন বন্ধ করার কথা। কিন্তু সন্ধে ৬টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত লাইট বন্ধ থাকলে, জ্বালাবে কখন? দিনের বেলায়? 

হিসাবমতো জেলের চৌহদ্দির বাইরে যে সব স্ট্রিট লাইট রয়েছে তা রাতে জ্বলার কথা। কারণটা খুবই স্বাভাবিক। রাতে জেলের নিরাপত্তায় কোনও সমস্যা হচ্ছে কিনা, কেউ পালানোর চেষ্টা করছে কিনা—ইত্যাদির উপর নজর রাখার জন্য আলো জ্বলা জরুরি। এমন নয় যে জেল রক্ষীদের থার্মাল ইমেজার দেওয়া হয় যে তাঁরা রাতের অন্ধকারেও দেখতে পাবেন। 

সংশোধনাগার সূত্রে বলা হচ্ছে, এই বিজ্ঞপ্তির খসড়া করতে গিয়ে নিশ্চয়ই কোনও বিভ্রান্তি হয়েছে। বিষয়টি জেল সুপারের নজরে আনা হবে। 

আপডেট: 

দ্য ওয়ালে এই খবর প্রকাশিত হওয়ার পর ওই বিজ্ঞপ্তি পরিবর্তন করেছে কারা দফতর। জানানো হয়েছে, বিজ্ঞপ্তির খসড়া করতে গিয়ে বিভ্রান্তি হয়েছিল। তা ঠিক করে নতুন বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোর ৬টা থেকে স্ট্রিট লাইট বন্ধ থাকবে বিকেল সাড়া ৫টা পর্যন্ত।


```