Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বৈধ দোকান থেকে কীভাবে অস্ত্র পাচার? বিবাদী বাগে অভিযান জারি এসটিএফ-এর

সম্প্রতি জীবনতলায় ১৯০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় কলকাতার বিবাদী বাগের অস্ত্রের দোকানের ওপর নজর গেছে পুলিশের।

বৈধ দোকান থেকে কীভাবে অস্ত্র পাচার? বিবাদী বাগে অভিযান জারি এসটিএফ-এর

ফাইল ছবি

শেষ আপডেট: 22 February 2025 20:08

দ্য ওয়াল ব্যুরো: বিবাদী বাগের অস্ত্র দোকানে (BBD Bag Arm Shop) পরপর দু'দিন ধরে অভিযান চালাচ্ছে এসটিএফ বেঙ্গল (STF)। অস্ত্র উদ্ধারের ঘটনায় এই দোকানের যোগসূত্র খুঁজতে তৎপর পুলিশ। আগেই অভিযান চালিয়ে এই অস্ত্র দোকানকে সিল করা হয়েছিল। শুক্রবার এই দোকানে তল্লাশি অভিযান চালানো হয়। শনিবারও তদন্তের স্বার্থে অভিযান জারি রেখেছে এসটিএফ। 

সম্প্রতি জীবনতলায় ১৯০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় কলকাতার বিবাদী বাগের অস্ত্রের দোকানের ওপর নজর গেছে পুলিশের। এসটিএফ সূত্রে খবর, বন্দুকের দোকানের রেজিস্টারে প্রচুর গরমিল রয়েছে। কার্তুজের স্টকের সঙ্গে মিলছে না রেজিস্টার। তাই তদন্তকারীরা মনে করছে এই বৈধ বন্দুকের দোকান থেকেই দুষ্কৃতীদের হাতে পৌঁছে যেত কার্তুজ। এখনও পর্যন্ত ওই বন্দুকের দোকানের কর্মী-সহ ৫ জন গ্রেফতার হয়েছেন। 

ইতিমধ্যে তাঁদের জেরা করে জীবনতলার ঘটনার যোগ সূত্র খোঁজার চেষ্টা করছে এসটিএফ। শনিবার সকাল থেকে তাঁরা জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বৈধ দোকান থেকে একটি ছোট কার্তুজও বেরলে তার হিসেব থাকার কথা। কিন্তু এক্ষেত্রে গুলি, বন্দুক সবই পাচার হয়েছে। আদতে ঠিক কতজন এই কাণ্ডে জড়িত তাই খতিয়ে দেখছে পুলিশ।

মাত্র কয়েক সপ্তাহ আগে শিয়ালদহ সংলগ্ন এলাকায় একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মিলেছিল। তারপর সুরেন্দ্রনাথ কলেজের সামনে বৈঠকখানা লেন থেকে অস্ত্র উদ্ধার হয়। ওই ঘটনায় ৫ জন গ্রেফতার হয়েছিল। পুলিশি তদন্তে উঠে আসে, এরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা এবং ডাকাতির উদ্দেশে কলকাতায় এসেছিল। 

শুধু শিয়ালদহে নয়, বড়বাজার থানা এলাকা থেকেও সাম্প্রতিক সময়ে অস্ত্র উদ্ধার হয়েছে। যে গাড়িতে অস্ত্র ছিল সেটির সঙ্গেও উত্তরপ্রদেশের যোগ ছিল। বারবার শহরে অস্ত্র উদ্ধারের ঘটনায় তাই আতঙ্ক বাড়ছে। 


```