Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়দিনে ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরার চিন্তা! শহরবাসীর জন্য বিশেষ ভাবনা রাজ্য পরিবহণ দফতরের

বড়দিনে ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরার চিন্তা রইল না।

বড়দিনে ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরার চিন্তা! শহরবাসীর জন্য বিশেষ ভাবনা রাজ্য পরিবহণ দফতরের

ফাইল ছবি

শেষ আপডেট: 25 December 2024 12:23

দ্য ওয়াল ব্যুরো: বড়দিন উপলক্ষে নতুন করে সেজে উঠেছে কলকাতা। বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে মানুষের ঢল। সে চিড়িয়াখানা হোক বা ইকো পার্ক, বড়দিনের সকালে ঘরে বসে আছেন এমন মানুষের দেখা মেলা ভার।

মঙ্গলবার বিকেলের পর থেকেই শহরে শুরু হয়েছে সেলিব্রেশন। নতুন বছর অবধি সেই রেশ চলবে। স্বাভাবিকভাবেই রাজ্যের অনান্য প্রান্ত থেকে বহু মানুষও এ সময়ে কলকাতায় ঘুরতে আসেন। সে কারণেই সাধারণ মানুষের ঘুরতে বেরিয়ে যাতে কোনওরকম অসুবিধা না হয়, সে কারণে বিশেষ পরিষেবা চালু করল রাজ্য পরিবহণ দফতর।

বুধবার থেকে শহরের দ্রষ্টব্য স্থানগুলি ছুঁয়ে দেখতে সরকারি বাসের বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। বড়দিন ছাড়াও আগামী ২৯, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি এই বিশেষ পরিষেবা মিলবে। ইকো পার্ক থেকে শুরু করে নিকো পার্ক, সায়েন্স সিটি, ময়দান, চিড়িয়াখানা এবং আলিপুরের জেল মিউজিয়ামের দরজা অবধি পৌঁছে দেবে এই বাস।

কোথা থেকে মিলবে বাস?

জানা গেছে, দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত নিউটাউনের ইকো পার্কের ১ নম্বর এবং ৪ নম্বর গেট ছাড়াও প্যাঁচার মোড় থেকে বাস ছাড়বে। ইকো পার্কের ১ নম্বর গেট থেকে এস১২ই, এসি১২, এস২৩এ, এসি৩৮, এসি৩৬ মোট ২৮টি বাস চলবে বলে খবর পাশাপাশি ইকো পার্ক এবং বারাসত স্পেশাল ছাড়াও বালি হল্টগামী বাস চলবে। পার্কের ৪ নম্বর গেট থেকে এসি৯বি, এসি৩৯, এসি৪৩ ছাড়াও একাধিক রুটের বাস চালানো হবে।

এছাড়া হাওড়া, শিয়ালদ ও এসপ্ল্যানেড থেকে চিড়িয়াখানা যাওয়া যাত্রীদের কথা ভেবে রবীন্দ্র সদন হয়ে অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছে রাজ্য পরিবহণ দফতর। অন্যদিকে বড়দিনে বুধবার মেট্রো পরিষেবা রাত ১১টা পর্যন্ত মিলবে কিন্তু এত তাড়াতাড়ি যাতে মানুষের আনন্দ যাতে পণ্ড না হয় সে কারণেই মাঝরাত অবধি মিলবে বাস। জানা গেছে, প্যাঁচার মোড় থেকে এস ১২ই, এসি–১২, এস–৩০, এসি–৩৭, এসি–৪৭, এসি–৩৭এ এবং একাধিক রুটের বাস ছাড়বে।

বড়দিনে ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরার চিন্তা রইল না। মাঝরাত অবধি ঘোরাঘুরি চললেও বাস পেতে কোনওরকম সমস্যা পোহাতে হবে না মানুষকে, আশ্বাস পরিবহণ দফতরের।


```