Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ন্যাকের মূল্যায়নে A+ গ্রেড পেল কলকাতার কলেজ, উচ্ছ্বসিত হয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

কলেজের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

ন্যাকের মূল্যায়নে A+ গ্রেড পেল কলকাতার কলেজ, উচ্ছ্বসিত হয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

শেষ আপডেট: 14 December 2024 20:00

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস, ‘ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল’ (NAAC)-এর মূল্যায়নে ‘এ+’ গ্রেড পেয়েছে। রাজ্য সরকারের সহায়তাপ্রাপ্ত কলেজের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন বিকেলে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘জেনে অত্যন্ত খুশি হলাম, রাজ্য সরকারের সহায়তা প্রাপ্ত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস, কলকাতাকে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল A+ গ্রেড দিয়েছে।’

মমতা মনে করিয়ে দেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় বিষয় হল পশ্চিমবঙ্গ সরকার, ২০১৮ সালে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস অ্যাক্টের সংশোধনের মাধ্যমে, দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকশনাল সায়েন্সেস-এর মোট ছাত্রের ৫ শতাংশ, যারা আর্থিকভাবে দুর্বল তাঁদের টিউশন ফি মুকুব করা হয়েছে।' 

এছাড়া ইউপিএসসি পরিচালিত ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় স্থান পেয়েছেন বাংলার দুই ছাত্র। সে প্রসঙ্গে মমতা এদিন এক্স হ্যান্ডেলে লেখেন,'আমি সিনচান এবং বিল্টুকে অভিনন্দন জানাই। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলার জয়জয়কার হয়েছে। বাচ্চাদের উৎসাহিত করার জন্যই এমন ফলাফল।

প্রতি ৫ বছর অন্তর কলেজ, বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করে ইউজিসি-র ন্যাক। কলেজের শিক্ষাদান, গবেষণা এবং পরিকাঠামোর শ্রেষ্ঠত্বের উপর নির্ভর করে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

দ্য ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (ন্যাক) ইউজিসি স্বীকৃত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান, তাঁদের গবেষণা পদ্ধতি, পরিকাঠামো-সহ আরও অনেক বিষয় খুঁটিনাটি পর্যালোচনা করে থাকে। পাশাপাশি, এই দিকগুলির শ্রেষ্ঠত্বের উপর নির্ভর করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে গ্রেড দেওয়া হয়। 


```