Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভেন্টিলেশন সাপোর্টে দুই প্রসূতি, একজন সঙ্কটজনক! সদস্য সংখ্যা বাড়ানো হল মেডিকেল বোর্ডে

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডে অসুস্থ হয়ে পড়েছিলেন এই তিন প্রসূতি। স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটি প্রাথমিক তদন্ত করে অনুমান করে যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইনই এঁদের অসুস্থতার কারণ।

ভেন্টিলেশন সাপোর্টে দুই প্রসূতি, একজন সঙ্কটজনক! সদস্য সংখ্যা বাড়ানো হল মেডিকেল বোর্ডে

এসএসকেএম হাসপাতাল

শেষ আপডেট: 13 January 2025 16:47

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আশঙ্কাজনক তিন প্রসূতিকে গতকাল রাতেই গ্রিন করিডর করে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্সে নিয়ে আসা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। তাঁদের চিকিৎসার জন্য ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়। 

বিষাক্ত স্যালাইনের কারণে এই তিন প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনজন রোগীর মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক ছিলই। শেষ পাওয়া খবর, এখন তাঁরা ভেন্টিলেশনে রয়েছেন। ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞদের নেতৃত্বে আরও তিন সদস্য সংখ্যা বৃদ্ধি করে মোট ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ বিকেলে আবার রিভিউ বৈঠক করবেন চিকিৎসকরা।

এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, 'ডাক্তার এবং গোটা মেডিক্যাল বোর্ড তাঁদের চিকিৎসা করছেন। কাল পাঁচজনের বোর্ড তৈরি করা হয়েছিল, এখন আরও তিনজন ডাক্তারকে সেখানে যোগ করা হয়েছে। দু'জনের অবস্থা আশঙ্কাজনক।'

প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডে অসুস্থ হয়ে পড়েছিলেন এই তিন প্রসূতি। স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটি প্রাথমিক তদন্ত করে অনুমান করে যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইনই এঁদের অসুস্থতার কারণ। অবস্থা অবনতির দিকে যাওয়ায়, কাল তাঁদের কলকাতা নিয়ে আসা হয়। সূত্রের খবর, আজ এসএসকেএম হাসপাতালে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


```