
শেষ আপডেট: 7 April 2025 12:44
দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৩৫ জনের। পূর্ব ঘোষণা মতোই নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor) শুরু হয়েছে চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের সভা। যেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁরই সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন চাকরিহারারা। জানিয়ে দিলেন, কোনও ভাবেই নতুন করে পরীক্ষায় বসবেন না তাঁরা।
সোমবার নেতাজি ইন্ডোরের সভামঞ্চে তখন বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব মনোজ পন্থ, সাহিত্যিক আবুল বাশার, কবি সুবোধ সরকার। আরও কয়েকজন সরকারি কর্তা, আইনজ্ঞদের উল্টো দিকেই দাবি পড়ে শোনালেন চাকরিহারারা। প্রশ্ন রাখলেন, "অযোগ্যদের জন্য কেন শাস্তি পেতে হবে যোগ্যদের? বাড়ির একমাত্র রোজগেরের চাকরি চলে যাওয়ার পর কীভাবে সংসার চলবে? বৃদ্ধ মা-বাবার চিকিৎসা, সন্তানের পড়াশোনা কীভাবে হবে? অপরাধীই নয়, অপরাধেরও দায় নেব না। ন্যায়বিচার চাই, চাকরিতে ফিরতে চাই।"
নেতাজি ইন্ডোরের মঞ্চে ততক্ষণে চলে এসেছেন রাজ্যের আরও চার মন্ত্রী। অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, পুলক রায় এবং মানস ভুঁইয়া। অন্যদিকে, ভাঙা গলায় এক এক করে চাকরিহারাদের দাবি--