Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: 'শিক্ষকরা কাজে বাধা দিচ্ছেন', দাবি করল পুলিশ! পাল্টা গো-ব্যাক চাকরিহারাদের

সোমবার রাত থেকে এখনও পর্যন্ত এসএসসি ভবনের সামনের রাস্তায় খোলা আকাশের নীচে বসে রয়েছেন তাঁরা। পানীয় জল নেই, শৌচাগার নেই।

SSC: 'শিক্ষকরা কাজে বাধা দিচ্ছেন', দাবি করল পুলিশ! পাল্টা গো-ব্যাক চাকরিহারাদের

নিজস্ব ছবি

শেষ আপডেট: 22 April 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাত থেকে এসএসসি ভবনের (SSC Bhavan) সামনে অবস্থানে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা (Jobless Teachers)। তাঁদের দাবি না মানা পর্যন্ত তাঁরা জায়গা ছাড়বেন না বলেই জানিয়েছেন। এদিকে গতকালই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হওয়ার ঘটনায় ওই চত্বরে বাড়তি বাহিনীও ডাকা হয়েছে। মঙ্গলবার সকালেও এসএসসি ভবন চত্বরে উত্তেজনা ছড়াল। পুলিশকে ঘিরে গো-ব্যাক স্লোগান (Go Back Slogan) দিলেন চাকরিহারারা। পাল্টা তাঁদের বিরুদ্ধে বড় অভিযোগ করল পুলিশও। 

চাকরিহারারা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি মানা হবে ততক্ষণ এসএসসি চেয়ারম্যান সহ বাকিদের তাঁরা ভবন থেকে বেরোতে দেবেন না। এই কারণে রাতে যখন চেয়ারম্যানদের জন্য খাবার যাচ্ছিল সেই খাবার কেড়ে নেন আন্দোলনকারীরা। বলা হয়, তাঁরা না খেয়ে আছেন তাই কাউকে খেতেও দেবেন না! মঙ্গলবার সকালে ব্যারিকেড করে থাকা পুলিশকে ঘিরে তাঁরা গো-ব্যাক স্লোগান দেন। তবে পুলিশের দাবি, চাকরিহারারা তাঁদের কাজে বাধা দিচ্ছেন। 

বিধাননগর পুলিশের ডিসিপি অনীশ সরকার সংবাদমাধ্যমে জানান, ''এর আগেও একাধিক আন্দোলন হয়েছে। শান্তিপূর্ণভাবেই হয়েছে। আমরা আটকায়নি। কিন্তু সোমবার বিকেল থেকে সদন বা পুলিশকর্মীদের জন্য খাবার নিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ নিজের ডিউটি করতে আসছে, কিন্তু তাঁদেরও বাধা দেওয়া হচ্ছে। ভবন থেকে কেউ বেরোতে চাইলে তাঁদের আটকানো হচ্ছে। পুরো বিষয়টিতেই মানবাধিকার ভঙ্গ হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনে আপত্তি নেই। কিন্তু এভাবে পুলিশের কাজে বাধা দিলে তা আইনসম্মত হবে না।'' পুলিশের হুঁশিয়ারি, নিয়ম ভাঙলে সেই মতো কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাই সকলকে তাঁদের অনুরোধ, প্রত্যেকে যেন শান্তিপূর্ণ আন্দোলন করেন, কাউকে যেন কোনও কাজে বাধা না দেওয়া হয়। 

সোমবার রাত থেকে এখনও পর্যন্ত এসএসসি ভবনের সামনের রাস্তায় খোলা আকাশের নীচে বসে রয়েছেন তাঁরা। পানীয় জল নেই, শৌচাগার নেই। এই নিয়ে এসএসসি ভবনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে একপ্রস্থ কথা কাটাকাটিও হয় চাকরিহারাদের। তারপরই ভবনের ভিতরে খাবার-জল নিয়ে যেতে বাধা দিয়েছিলেন তাঁরা। এদিকে মঙ্গলবার সকালে অবস্থানরত শিক্ষকদের পাশে থাকতে এসএসসি ভবনের সামনে শুকনো খাবার এবং জল নিয়ে এসে উপস্থিত হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। 


```