Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'যোগ্য' তালিকায় নাম নেই, স্কুলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে ডেপুটেশন চাকরিহারাদের

চাকরিহারাদের দাবি, যেখানে আদালতে ওএমআরে কারচুপির বিষয়টি এখন‌ও প্রমাণিত হয়নি, সেখানে এসএসসি কী করে তাঁদের 'অযোগ্য' বলে দাগিয়ে দিয়ে বেতন বন্ধ করে দিতে পারে।

'যোগ্য' তালিকায় নাম নেই, স্কুলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে ডেপুটেশন চাকরিহারাদের

নিজস্ব ছবি

শেষ আপডেট: 4 May 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: স্কুলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ডেপুটেশন (Deputation) জমা দিলেন ২০১৬ ইউনাইটেড টিচিং ও নন টিচিং ফোরামের শিক্ষক-শিক্ষা-শিক্ষাকর্মীদের একটি প্রতিনিধি দল। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যদিও বাড়িতে ছিলেন না। তাই তাঁরা এক আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিয়ে আসেন।

এসএসসি-র (SSC) ওএমআরে গলদ থাকায় 'যোগ্যদের' তালিকা থেকে আগেই বাদ গিয়েছে নাম। সেই নিয়ে তালিকায় নাম না থাকা শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা সেই নিয়ে দফায় দফায় স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন। পরে স্কুলে ফিরতে চেয়ে হাজরা মোড়ে আন্দোলন শুরু করেন 'অযোগ্যরা'। মুখ্যমন্ত্রীর কাছে  ডেপুটেশনও জমা দিতে আচমকা কালীঘাট অভিযান করেন তাঁরা। যদিও পুলিশি বাধায় তাঁরা হাজড়া মোড়েই অবস্থানে বসে পড়েছিলেন।

কেউ কেউ পুলিশের গার্ডরেল ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তিও হয় তাঁদের। তখন বেশ কয়েকজন চাকরিহারাকে আটক করে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। যদিও পরবর্তীতে ডিসি নর্থের কাছে সে সেদিনই ডেপুটেশন জমা দিয়েছিলেন তাঁরা।

সোমবার ফের নিজেদের দাবি-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন সংগঠনের বেশ কয়জন প্রতিনিধি। এদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না হওয়ায় এক আধিকারিকের হাতে ডেপুটেশন জমা দেন তাঁরা। 

চাকরিহারাদের দাবি, যেখানে আদালতে ওএমআরে কারচুপির বিষয়টি এখন‌ও প্রমাণিত হয়নি, সেখানে এসএসসি কী করে তাঁদের 'অযোগ্য' বলে দাগিয়ে দিয়ে বেতন বন্ধ করে দিতে পারে। যোগ্যদের তালিকায় তাঁদেরও রাখা হোক। এবং গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের যেমন ২৫ হাজার-২০ হাজার টাকা করে ভাতা ঘোষণা করা হয়েছে, তার মধ্যেও যেন কোনও রকম যোগ্য-অযোগ্য বিভাজন না রাখা হয়, সেই আবেদনও জানিয়েছেন তাঁরা।


```