Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পূর্ব ঘোষণা মতো গান্ধীমূর্তির সামনে অবস্থান, বুধে রাজধানীতে প্রায় ১৫০ জন চাকরিহারা

এখনই অবস্থান-বিক্ষোভের জায়গা থেকে নিজেদের গুটিয়ে নিতে নারাজ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা। সেই হেতু পূর্ব ঘোষণা মতো শনিবার থেকে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানে বসলেন তাঁরা। 

পূর্ব ঘোষণা মতো গান্ধীমূর্তির সামনে অবস্থান, বুধে রাজধানীতে প্রায় ১৫০ জন চাকরিহারা

ফাইল ছবি

শেষ আপডেট: 12 April 2025 17:18

দ্য ওয়াল ব্যুরো: শুক্র সন্ধ্যায় প্রায় তিন ঘণ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনার পর 'আপাতত' সরকারের উপর খানিকটা ভরসা রাখতে পারছেন চাকরিহারারা। কিন্তু যোগ্য-অযোগ্য তালিকা যতক্ষণ না প্রকাশ হচ্ছে ততক্ষণ স্বস্তির শ্বাস নিতে পারছেন না বঞ্চিতরা। তাই এখনই অবস্থান-বিক্ষোভের জায়গা থেকে নিজেদের গুটিয়ে নিতে নারাজ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা। সেই হেতু পূর্ব ঘোষণা মতো শনিবার থেকে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানে বসলেন তাঁরা। 

শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের ১২ জন প্রতিনিধিদের বৈঠকের পরে জানা গিয়েছে, ২১ এপ্রিল যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে এসএসসি। তবে এও জানানো হয়েছে, ২২ লক্ষ ওএমআর শিটের মিরর ইমেজ নেই মানে নেইই। যদি থাকত তাহলে সিবিআই নিশ্চয়ই সেটা পেত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে সমস্ত ওএমআর শিট পেয়েছে শুধু সেটুকুই প্রকাশ করা হবে। আর সবটাই হবে আইনি পরামর্শ মোতাবেক।

অন্যদিকে, চাকরিহারাদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না যোগ্যদের তালিকা পেশ করা হচ্ছে, মিরর ইমেজ সামনে আনা হচ্ছে, ততক্ষণ অবধি তাঁরা কোনও মতেই অবস্থান থেকে সরে আসবেন না। আজ সকাল থেকে তাঁরা যেমন গান্ধীমূর্তির সামনে বসেছেন, তেমনই ১৬ এপ্রিল থেকে দিল্লির যন্তরমন্তরেও অবস্থান চলবে। যেখানে অংশ নেবেন অন্তত ১৫০ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা।

যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ' নামক সংগঠনের তরফে জানানো হয়েছে, দিল্লিতে কর্মসূচির জন্য ইতিমধ্যেই অনুমতি নেওয়া হয়ে গিয়েছে। মঞ্চের অন্যতম আহ্বায়ক মেহবুব মণ্ডল শুধু বেশি ব্যাখ্যায় না গিয়ে এটুকু জানিয়েছেন, সংগঠনের কয়েকজনকে দিল্লি পাঠিয়ে তাঁদের কথা গোটা দেশকে জানাতে চান। সেখানে আমরণ অনশনে বসতে চলেছেন তাঁরা।


```