Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC 2016: চার দিনের মাথায় অনশন প্রত্যাহার চাকরিহারাদের, চরম অব্যবস্থার অভিযোগ শিক্ষকদের

চাকরিহারাদের সঙ্গে শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করেন। ওই বৈঠক যথেষ্ট ইতিবাচক। তবে তা সত্ত্বেও রাজপথ ছাড়েননি চাকরিহারারা।

SSC 2016: চার দিনের মাথায় অনশন প্রত্যাহার চাকরিহারাদের, চরম অব্যবস্থার অভিযোগ শিক্ষকদের

শেষ আপডেট: 13 April 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: দ্রুত যোগ্যদের (SSC 2016 Job Deprived) তালিকা এবং ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ প্রকাশের দাবিতে বুধবার রাত থেকে এসএসসি দফতরের সামনে অবস্থানে বসেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তিনদিন অনশন চলে, অনেকে দফায় দফায় যোগও দেন পরে। চার নম্বর দিনে এসে এবার অনশন প্রত্যাহার করলেন তাঁরা। চরম অব্যবস্থার কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। 

চাকরিহারাদের সঙ্গে শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করেন। ওই বৈঠক যথেষ্ট ইতিবাচক ছিল। তবে তা সত্ত্বেও রাজপথ ছাড়েননি চাকরিহারারা। সল্টলেকের এসএসসি ভবনের সামনে অনশন চালিয়ে যান সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ রানা। চাকরি ফেরৎ না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেই দাবি করেন। 

এদিকে, আবার গান্ধীমূর্তির পাদদেশে শনিবার সকাল থেকে শুরু হয় চাকরিহারাদের অবস্থান। তার আগে এসএসসি ভবনের সামনে রাস্তায় অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। কিন্তু রবিবার সকালে চারদিনের মাথায় অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন এসএসসি ভবনের সামনে অনশনরত তিন শিক্ষকই। এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই বলেও প্রতিক্রিয়া দেন।


```