Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্লাসঘরে 'বিশেষ' প্রতিবাদ, ছাত্র-শিক্ষক সম্পর্কে চিড় ধরুক, চায় না বিশেষভাবে সক্ষমরা

কলকাতার 'সংবেদনে' বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের নিয়ে 'সরস্বতী ভাণ্ডারের' কর্ণধার ঝর্না ভট্টাচার্য্য শিক্ষকদের পাশে দাঁড়ালেন। উপস্থিত ছিলেন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ।

ক্লাসঘরে 'বিশেষ' প্রতিবাদ, ছাত্র-শিক্ষক সম্পর্কে চিড় ধরুক, চায় না বিশেষভাবে সক্ষমরা

নিজস্ব ছবি

শেষ আপডেট: 25 April 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার 'সংবেদনে' বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের নিয়ে 'সরস্বতী ভাণ্ডারের' কর্ণধার ঝর্না ভট্টাচার্য্য শিক্ষকদের পাশে দাঁড়ালেন। উপস্থিত ছিলেন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ।

সমাজসেবী ঝর্না ভট্টাচার্যের কথায় "গুরুরা ফিরছেন তাঁদের প্রিয় মন্দিরে, শিক্ষা নিকেতনে, শিষ্যরা পাচ্ছেন তাঁদের প্রণম্য গুরুকে। রং রাজনীতি, যোগ্য-অযোগ্যের বাইরে গিয়ে এই গুরু-শিষ্য সম্পর্কের সুন্দর পিরামিড যেন ভেঙে না যায়।"

তাঁর আশা, "কাউকে যেন আর চোখের জল ফেলতে না হয় শব্দবাণে। বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রেখে, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপর পূর্ণ আস্থা রেখে একটাই আর্জি, কেউ যেন কটাক্ষ কটূক্তির জন্য ডিপ্রেশন, স্ট্রেসের সম্মুখীন না হন। আগামীর জন্য এটুকু করতে পারি না?"

ঝর্না মনে করেন, সরস্বতী ভাণ্ডারের কর্মযজ্ঞ রাস্তায় ডামাডোল চিৎকার করে কোনও ভাবেই সম্ভব নয়। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "আমরা বুঝি শব্দ দিয়ে বাগদেবী পূজিত হন। তাই যাঁদের বিশেষভাবে শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজন, সেই ছাত্র-ছাত্রী, অভিভাবক সর্বোপরি সমাজের সেই শিক্ষকদের মান সম্মানের আর্জি, আবেদন নিয়ে আজ 'সংবেদনের' গাছ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠান ছিল।"

তিনি বলেন, "মনে হচ্ছিল সবুজেরাও বলছে গুরুকে তাঁর প্রাপ্য সম্মানটুকু দাও। 'সংবেদনের' বিশেষভাবে সক্ষম বাচ্চাদের প্রতিবাদ বুঝিয়ে দিল ওদের কষ্টের কথা। ভাবুন ভাবতে শিখুন বাচ্চারা যদি এই গরমে প্রতিবাদে বসতে পারে, আমরা কেন বিষবৃক্ষ বপন করতে দিচ্ছি?

ঝর্নার আশা, সুস্থ সমাজের জন্য সকলে নিজের মতো করে চেষ্টা করতে হবে, তবেই সব ভাল হবে, হতেই হবে।


```